crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে গৃহবধূকে ধ*র্ষণের উদ্দেশে অ*পহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’- আদাত উল করীম।।

জামালপুরে এক গৃহবধূকে ধ*র্ষণের উদ্দেশে অ*পহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো: মজনু মিয়া(৩২) ও ইমান আলীর ছেলে মো: জহুরুল ইসলাম(২৮)। একই উপজেলার রান্ধনি গাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন(৪০) ও মো: আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া(৩৩)।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (০৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নি*র্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক গণ মাধ্যমকে বলেন, ‘মেলান্দহ উপজেলার রান্ধনিগাছা এলাকার হাবিবুর রহমান মেয়ে মোছা. হাবিবা আক্তার চৈতী ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে রওনা হলে মজনু মিয়া, জহুরুল ইসলাম, হানিফ উদ্দিন, মমিন মিয়াসহ অজ্ঞাত আরো দুই তিনজন চৈতীকে রাস্তা থেকে একটি সিএনজিতে করে ধ*র্ষণের উদ্দেশে অ*পহরণ করে। পরে চৈতীর বাবা মো.হাবিবুর রহমান ও স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আসামি হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতীকে উদ্ধার করে। এ ঘটনার দুইদিন পর ১১ ফেব্রুয়ারি চৈতীর বাবা চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতেই তাদের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় ঘোষণা করেন আদালত। জরিমানার টাকা মোছ. হবিবা আক্তার চৈতী পাবে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গোলাম নবী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কুলিয়ারচরে আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক

কুলিয়ারচরে আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক

ডিমলায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডোমারে অসহায় পরিবার ভিটে ছাড়া, বাড়িঘর ভাং’চুর

শৈলকুপায় নীতিমালা বহির্ভূত ও ত্রুটিপূর্ণ কাগজপত্র দিয়ে এমপিও’র সুপারিশ

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড় ঘণ্টা তারে ঝুলছিল যুবক

ঝিনাইদহে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরণকারী আটক

ক্রমাগত দরপতনে ঝিনাইদহে বাঁধাকপি এখন গোখাদ্য !

ঘোড়াঘাটে ব্যস্ত আওয়ামী লীগ সুযোগের অপেক্ষায় বিএনপি

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন