crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভারতীয় পাইলটকে ফেরত দেওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ৩:১৫ অপরাহ্ণ

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার ছেড়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে বক্তৃতার সময় তিনি এই ঘোষণা দিয়েছেন। ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর শর্তে আটক পাইলটকে ফেরত দিতে রাজি হওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মোহাম্মদ কুরায়েশির বরাত দিয়ে তিনি এ কথা জানান।

মোহাম্মদ ফয়সাল বলেন, ‘আটক ভারতীয় পাইলটকে ফেরত দিলে যদি উত্তেজনা কমে, তাহলে তা করতে প্রস্তুত আছে পাকিস্তান’।

এর আগে পুলওয়ামা হামলার জের ধরে সম্পর্কের অবনতি ঘটতে থাকে দুই দেশের মধ্যে। এমনকি সীমান্ত লঙ্ঘন করে পরস্পরের ভূখন্ডে প্রবেশ ও হামলার দাবিও করেছে দুই দেশই। সর্বশেষ বুধবার পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে এমন দুইটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের সেনা বাহিনী। এছাড়া এসময় একজন পাইলটকে আটক করার দাবিও করা হয়। পরবর্তীকালে বিধ্বস্ত বিমান ও আটক পাইলটের ভিডিও প্রকাশ করে দেশটির সেনা বাহিনী।

রক্তাক্ত অবস্থায় আটক করা পাইলটকে মারধরের বিষয়ে মোহাম্মদ ফয়সাল জানান, ‘পাকিস্তানের ভূখন্ডে ওই পাইলট প্রথমে এলাকাবাসীর হাতে ধরা পরে। তখনই স্থানীয় লোকজন তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় ও মারধর করলে পাকিস্তান সেনাবাহিনী তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তার চিকিৎসা ও আপ্যায়নের বিশেষ খেয়াল রেখেছে পাকিস্তান সেনাবাহিনী। তিনি এখন আমাদের কাছে আছেন, ভালো আছেন এবং সুস্থ আছেন’।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জলঢাকায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অনির্বান চ্যাম্পিয়ন

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হবেঃ জিএম কাদের

রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে জনবল সঙ্কট

রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে জনবল সঙ্কট

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও মেয়েকে পিটিয়ে জখম

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের উপর চড়াও ব্যবসায়ীরা

নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

আব্দুর রহিমের লেখা ৩ বইয়ের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

জাতির পিতার মাজার জিয়ারত করলেন আইজিপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার