crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের বকশিগঞ্জে গণধর্ষণে এক ছাগলের মৃত্যু !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৭, ২০২০ ৯:২২ অপরাহ্ণ
জামালপুরের বকশিগঞ্জে গণধর্ষণে এক ছাগলের মৃত্যু !

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুরের বকশীগঞ্জে ৩ ধর্ষকের বিকৃত যৌন লালসার শিকারে একটি ছাগলের মৃত্যু হয়েছে। সোমবার ৫ অক্টোবর ২০২০ দুপুরে এ ঘটনা ঘটে। শুরুতে এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কিছু ব্যক্তি চেষ্টা করে। পরে ঘটনাটি একে একে অনেকেই জেনে যায়। এ ঘটনায় স্থানীয় একাধিক সূত্র জানায়, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার লাউচাপড়া এলাকার দিঘলকোনায় অবস্থিত খ্রিস্টান মিশনারীর (গীর্জা) একটি ছাগল প্রতিদিনের মতো সেদিনও পাহাড়ি এলাকায় ঘাষ খেতে পাহাড়ে যায় । এ সময় লাউচাপড়া এলাকার আব্দুস সামাদের ছেলে ইমরান (১৮) নওশেদ আলীর ছেলে উকন (১৬) ও আসমত আলীর ছেলে ইয়াসিন (১২) সবাই মিলে ছাগলটিকে ধরে বলাৎকার করে । এ সময় ছাগলটি যেন কোন ধরনের শব্দ করতে না পারে সেজন্য ছাগলের চোখ, নাক ও মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। এতে এক পর্যায়ে ছাগলটি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। পরে এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ধামাচাপা দিতে ধানুয়া কামালপুরের ইউপি সদস্য নুর জাহান বেগম অঞ্জলী, গীর্জার পুরোহিত শেখর চার্লস পেরেরাসহ ধর্ষকদের পরিবার মিলে ছাগলের দাম ১০ হাজার টাকা নির্ধারণ করে জরিমানা করা হয়। পরে ছাগলটি পুতে ফেলা হয়। ছাগল বলাৎকারের বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য নুর জাহান বেগম অঞ্জলী সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। এলাকার ছেলেরা ভুল করে  ফেলেছে, জনপ্রতিনিধি হিসেবে তিনি এটি মীমাংসা করেছেন।

তবে গীর্জার পুরোহিত শেখর চার্লস পেরেরা সাংবাদিকদের এরিয়ে চলেন এবং তাদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।

জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট গণমাধ্যমকে বলেন, ,বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে পুজামন্ডপ পরিদর্শনে জেলা বিএনপি’র সভাপতি-সম্পাদক

নেত্রকোনায় হাসপাতাল প্রাঙ্গণে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

জামালপুরে বাকশালের সাবেক এমপির মেয়ে আ.লীগ নেত্রী কাকলী গ্রেফতার

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি

পাবনা চাটমোহরের বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দের ‘বড়াল নদী’র অংশ পরিদর্শন

সাংবাদিকের বাড়িতে দুবৃর্ত্তদের হা’মলা, লু’টপাট ও ভাং’চুর

বিএনপির পর নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী পালিত