crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জলঢাকায় কৃষি কর্মকর্তা-কর্মচারির মাঝে পিপিই বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩১, ২০২০ ৪:৪১ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ চলতি বোরো মৌসুম ও আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষকদের পরামর্শ ও সঠিকভাবে তদারকির জন্য কৃষি কর্মকর্তা ও কর্মচারির মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।রবিবার(৩১মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব করোনা সামগ্রী তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহফুজুল হক। এসময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর হাসান আল বান্না ও আহসান হাবীব। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুল হক জানান, স্বাস্থ্যঝুঁকি এড়াতে উপজেলা কৃষি অফিসের অর্থায়নে ৪৩ জন কর্মকর্তা -কর্মচারির মাঝে এই পিপিই বিতরণ করা হয়। তিনি আরো বলেন, কৃষকদের পরামর্শসহ যেকোন পরিস্থিতি তদারকিতে দায়িত্ব পালনকালে তাদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার ৭৭ হাজার ৭৭টি কৃষক পরিবারকে নিরাপদে কৃষি বিষয়ক সেবা দেওয়া যাবে।
এছাড়াও করোনা ভাইরাস মহামারিতে সারা বিশ্ববাসী আজ আক্রান্ত। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক চলাফেরা করলেই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ করোনামুক্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।এ সময় কৃষি কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট

নীলসাগর পুকুরে ৪দিন পর ভেসে উঠলো নিখোঁজ সুমনের মরদেহ

রংপুর বিভাগে একদিনে আক্রান্ত ৬৭৮, মৃত্যু ১৭; শুধুমাত্র রংপুরে মৃত্যু ৮ জন

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে গ্রেপ্তার -৬

সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

ডোমারে বর্ষার কবিতা পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত

ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় নাঃ তথ্যমন্ত্রী

ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় নাঃ তথ্যমন্ত্রী

হালুয়াঘাটে পুলিশের অভিযানে ৯ জুয়াড়িসহ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

খানজাহান আলীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী কবির শেখ গ্রেফতার