crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চোখ-মুখ বেঁধে লু*ট: কটিয়াদীতে প্রবাসীর ভাইসহ আটক ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে সৌদি প্রবাসীর স্ত্রীর চোখ-মুখ বেঁ*ধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় ভুক্তভোগীর আপন ছোট ভাইসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) উপজেলার বনগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— একই গ্রামের ইনামুদ্দিনের ছেলে মিজান এবং পাশ্ববর্তী দড়িপাড়া গ্রামের নজরুলের ছেলে ইমন।

পুলিশ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী শিউলি আক্তার সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন সকালে সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরে স্বামীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। পরে রান্নার কাজ শুরু করার সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা তার মুখ চে*পে ধরে এবং দুই হাত বেঁধে ফেলে।একপর্যায়ে ভয়ভীতি ও মারধরের মাধ্যমে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা কোথায় রাখা আছে তা জানতে চায় তারা। পরে ঘরে থাকা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করলে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে। তদন্তের একপর্যায়ে ভুক্তভোগীর ছোট ভাই মিজানকে পার্শ্ববর্তী জামষাইট এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির বসতঘরের চালের বস্তার ভেতর লুকিয়ে রাখা লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। একই ঘটনায় জড়িত ইমন নামের আরও একজনকে আটক করে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়। বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল আইনগত প্রক্রিয়া শেষে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

দাউদকান্দির ইলিয়টগঞ্জে জঙ্গিবাদ- মৌলবাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত

দাউদকান্দিতে বিপুল পরিমাণ ফে’ন্সিডিলসহ ২ জন গ্রেফতার

দাউদকান্দিতে বিপুল পরিমাণ ফে’ন্সিডিলসহ ২ জন গ্রেফতার

হোমনায় জনগণকে সচেতন করতে বিভিন্ন বাজার পরিদর্শন করেন ইউএনও

দিনাজপুরে সহকারী পুলিশ সুপার এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম, অভিযোগ দায়ের

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম, অভিযোগ দায়ের

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

লালমনিরহাটে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা

গুনাহ মাফের আশ্চর্য আমল

গুনাহ মাফের আশ্চর্য আমল

কুমিল্লায় দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

কুমিল্লায় দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন