crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চাঁদপুরে মাদক কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খু’ন, আটক- ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
চাঁদপুরে মাদক কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খু’ন, আটক- ২

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

চাঁদপুরে নি’খোঁজের চার দিন পর সোহেল বেপারী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সকদিরামপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহেল বেপারী চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার ফজলু বেপারীর ছেলে। অপরদিকে আটক সাহাদাত হোসেন (৩০) উপজেলার সকদিরামপুর এলাকার শাহাজান গাজীর ছেলে, নাজির হোসেনের ছেলে জাকির হোসেন (৪২)।

পুলিশ জানায়, বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে পাঁচ বন্ধু উপজেলার সকদিরামপুর এলাকায় মা’দক সেবন করতে যায়। সেখানে মা’দক কেনার অর্থ নিয়ে বন্ধুদের সঙ্গে বা’কবিতণ্ডা হয় নিহত সোহেল বেপারীর। বা’কবিতণ্ডার একপর্যায়ে তারা সোহেল বেপারীকে গলায় ফাঁ’স দিয়ে হ’ত্যা করে লাশ সকদিরামপুর এলাকায় মাটি চা’পা দিয়ে রাখে।

চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, ‘খোঁজ না পেয়ে নিহতের স্ত্রী জোসনা বেগম ৫ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশের অনুসন্ধান ও সোহেলের পরিবারের দেওয়া তথ্য মতে ফরিদগঞ্জের চান্দ্রা বাজার এলাকা থেকে সাহাদাত হোসেনকে আ’টক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাদাত হোসেন সোহেল বেপারীকে হ’ত্যার দায় স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী সকদিরামপুর এলাকা থেকে মাটি চা’পা অবস্থায় সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ‘জিডি করার কয়েক ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোহেলের লাশ উদ্ধার ও আসামিকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ।’

নিহত সোহেল বেপারী ও আটক সাহাদাতের বিরুদ্ধে একাধিক মা’দক মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সাঘাটায় মাছ বাজারের শেড ঘর ভাংচুরের প্রতিবাদে সাঘাটা ইউএনও অফিস ঘেরাওসহ মানববন্ধন

মিরপুরের সুলতানপুর এলাকায় ৩৪ দিনে নিখোঁজ-২

ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ, ইজিবাইক উদ্ধার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার হলেন সাজ্জাত

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২১২

রামগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার,নগদ অর্থ ও কম্বল বিতরণ

রামগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার,নগদ অর্থ ও কম্বল বিতরণ