crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গায় স্থাপনা নির্মাণে বাধা, ভাংচুর ও হুমকি প্রদানের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৬, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিনের ভোগদখলীয় ও পৈত্রিক জায়গায় স্থাপনা নির্মাণ কাজে বাধা দিয়ে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে যেকোনো মুহূর্তে এলাকায় বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছেন স্থানীয় এলাকাবাসী।
রবিবার (৬জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নস্থ উত্তর ফুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার মৃত মাস্টার আহমদ খাইরের ছেলে নুরুল ইসলাম হেলালী তার পৈত্রিকসূত্রে প্রাপ্ত ফুলছড়ি মৌজার ৪০শতক জমি দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে এতে বাধা দেন ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আবদুল হামিদ গংরা। ভুক্তভোগী নুরুল ইসলাম হেলালী তার পৈত্রিকসূত্রে প্রাপ্ত ৪০ শতক জমিতে রবিবার বেলা ১২টার দিকে বসতি নির্মাণ করতে গেলে জমির প্রকৃত মালিককে প্রতিপক্ষরা সন্ত্রাসী কায়দায় বসতঘরের ঘেরা-বেড়ায় ভাংচুর চালিয়ে দেশীয় তৈরি ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোন মুহূর্তে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ঘের আশঙ্কা করেছেন স্থানীয়রা।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী নুরুল ইসলাম হেলালী বাদী হয়ে থানায় মামলার প্রস্ততি নিয়েছেন বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবদুল হামিদ বলেন, নুরুল ইসলাম হেলালীর বসতি নির্মাণের জায়গাটি আমাদের খরিদা সম্পত্তি। এ জায়গাটি স্থানীয় ইসলামের কাছ থেকে ক্রয় করেছি। পরবর্তীতে স্থানীয়ভাবে বৈঠকে বসে কাগজপত্র পর্যালোচনা করে জায়গা নির্ণয় করা হবে।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফ হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের ঘটনার বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

বিরূপ আবহাওয়াতেও স্বাস্হ্যবিধি মেনে চলতে জনসচেতনতায় জামালপুর সদরের এসিল্যাণ্ড

লামায় সাংবাদিকের স্কুলে হামলা,ভাংচুর ও লুটপাট

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এ্যাণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

রোগ প্রতিরোধে নগরে নিরাপদ সবজির যোগান বাড়াতে পরিবহনে ভর্তুকী প্রদান জরুরি

লন্ডনে বইমেলায় বাংলাদেশ হাই কমিশনের বঙ্গবন্ধু কর্ণার

দিনাজপুরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

হোমনায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত