crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে ২ করাত কলের ৪ হাজার টাকা জ*রিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে লাইসেন্সবিহীন ২টি অবৈধ করাত কল মালিকের কাছ থেকে ৪ হাজার টাকা জ*রিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।লাইসেন্স না থাকায় তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

রোববার বিকেল ৫ টায় উপজেলার রানীগঞ্জ বাজারের মো. আজিজার রহমান ও মোরছালিনের করাত কলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

তারা ভ্রাম্যমাণ আদালতে কাগজপত্র দেখাতে না পারায় করাত কল (লাইসেন্স)বিধিমালা ২০১২ অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, ‘উপজেলার রানীগঞ্জ বাজারের মো. আজিজার রহমান ও মোরছালিনের করাত কলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তারা ভ্রাম্যমাণ আদালতে কাগজপত্র দেখাতে না পারায় করাত কল (লাইসেন্স)বিধিমালা ২০১২ অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা মালিকের কাছ থেকে জ*রিমানা আদায় করা হয়। অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চলবে।’

ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা বন কর্মকর্তা মো. ফসিউর রহমান ও থানা পুলিশ সঙ্গে ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দশক সেরা বাংলাদেশি বোলার সাকিব আল হাসান

ঝিনাইদহে বৈধ মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা ও হেলমেট প্রদান

ঝিনাইদহের গান্না ইউপির কোটি টাকার রাস্তা নির্মাণে অনিয়ম

ডোমারে বিদেশ নেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলো ২ প্রতারক

চকরিয়া থানা-ট্রাফিক জোনের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি

রংপুরে ধ’র্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত পলাতক

হারানোর তালিকায় বাদল দিনের চিরচেনা কদম ফুল

যে ৭ শ্রেণির মানুষকে কবরে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না

ডোমারে অগ্নিদগ্ধ ভিখারী জবেদা খাতুনের লাশ দাফন করলেন ডোমার থানা পুলিশ

প্রবীণ দলিল লেখকের মৃ’ত্যুতে পুঠিয়া দলিল লেখক সমিতির এক ঘণ্টা কর্মবিরতি