crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক ও সহকারী নি*হত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক ও চালকের সহকারী নি*হত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর ) ভোর ৫ টার দিকে  দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি আলিশা ফুড এন্ড বেভারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , বুধবার ভোরের দিকে পঞ্চগড়ের  বোদা থেকে বগুড়া – শেরপুরগামী একটি ধানবাহী ঢাকা মেট্রো- ট- ১৩-৪২৫৪ ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি আলিশা ফুড এন্ড বেভারেজের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত পরিচয় ট্রাকের পিছনে ধাক্কা দেয়৷ এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।ঘটনাস্থলেই চালক নিহত হয় ও চালকের সহকারী গুরুতর আ*হত হয়। আ*হত হেলপারকে উদ্ধার করে স্থানীয় ঘোড়াঘাট স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।

নিহত ট্রাক চালক হলেন-  বগুড়া জেলার শেরপুর উপজেলা সদরের ইসমাইল হোসেন (৬০) ও নিহত চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪৫)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। ধানবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে করোনা প্রতিরোধে বিনামূল্যে আরএমপি‘র ১০লক্ষ মাস্ক ও লিফলেট বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

পত্রিকাকে ‘টকশো’ করার জন্য ডিক্লারেশন দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

পত্রিকাকে ‘টকশো’ করার জন্য ডিক্লারেশন দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

ঢাকা-সিলেট চার লেন সড়কের নতুন রুটটি সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক দিয়ে হলে দূরত্ব কমবে ৪১ কিলোমিটার

নাসিরনগরে উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ ও লিফলেট বিতরণ

রংপুরসহ তিন জেলায় আরও ৩১ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪, মৃত্যু নেই

সারাদেশে ডেঙ্গুতে আরও ৮ জনের প্রা’ণহানি, হাসপাতালে ভর্তি ১১৩৪

হোমনায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

সরিষাবাড়ীতে মেয়র রুকুনুজ্জামান রোকনের কুখ্যাত ক্যাডারের নগ্ন হামলার প্রতিবাদে ও অপসারণের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ