crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে মা’দক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট((দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মা’দক বিরোধী অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা মাদকের কারবার, মাদক সেবন এবং জুয়া খেলাসহ নানা অপরাধে জড়িত।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শুক্রবার ভোরবেলা পর্যন্ত পুরো উপজেলায় এই বিশেষ অভিযান চালায় থানা পুলিশের পৃথক কয়েকটি আভিযানিক দল।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন মা’দক বেঁচাকেনা এবং জুয়া খেলার সময় হাতেনাতে আটক হয়েছেন। তাদের মধ্যে ৪ জুয়ারিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার হয়েছে আরও ৭ জন।

গ্রেপ্তার আসামিরা হলেন, নওশাদ হোসেন (৩৯), রঞ্জিত বর্মন (৩৮), মোনায়েম খান (৫০), সুবাশ চন্দ্র (৪৫), ময়নুল ইসলাম (৪০), জাহিদুল ইসলাম (৩৫), আলহাজ চৌধুরী (২৬), শাকিল মিয়া (২৬), রজ্জব আলী (৪৫), সবুর মোল্লা (৪৩), কাদির মোল্লা (৩৯), আফজাল হোসেন (২৭), মিনহাজুল ইসলাম (২৮), ছোঁয়ার হোসেন সৌরভ (৪৫) , গোলাম রব্বানী (২৫), শামিম রেজা (৩৭), শরিফুল ইসলাম (৩৫), বাবু মিয়া (৩০) এবং শাহিন (৪০)।

ঘোড়াঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘোড়াঘাট ছোট্ট একটি উপজেলা। তবে সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের প্রভাব লক্ষণীয়। আমরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছি।
এ বিষয়ে আমাদের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার সার্বিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামীদেরকে শুক্রবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে যুবলীগ নেতা হ ত্যা মামলায় ৮ জনের যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড, ১জনের বেকসুর খালাস

বেহেশত ওয়াজিব করে নেওয়ার আমল

পঞ্চগড়ে এসিআই ক্রপ কেয়ার এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি আবশ্যক

জেলখানায় জামায়াত নেতা সাঈদীকে আদর-আপ্যায়ন করার কোনো মানে হয় না : তথ্য প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় নিহত-১

ঝিনাইদহের কালীগঞ্জ খাদ্যগুদামে মহাজালিয়াতি, ওসিএলএসডি কৃষি কর্মকর্তা ও ব্যাংক ম্যানেজারের যোগসাজসে অস্তিত্বহীন কৃষকের নামে ধান ক্রয়ের অভিযোগ

ডোমারে পুত্রবধূ’র ধ’র্ষণ মামলায় শ্বশুর কারাগারে!

জামালপুর আইনজীবী সমিতি নির্বাচনে গোলাম নবী সভাপতি ও রিশাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

ধোনির বিদ্যুৎগতির কিপিংয়ের রহস্য কী?