crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে নিখোঁজের ৪ দিন পর মুয়াজ্জিনের ম’রদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের চার দিন পর হায়দার আলী (৮৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনের ম’রদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় মরদেহটি উপজেলার সিংড়া ইউনিয়নের রিশিঘাট এলাকার ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত হায়দার আলী উপজেলার নিশিরঘাট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, হায়দার আলী স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন। গত শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি থেকে গরুর ঘাস কাঁটার জন্য বের হন হায়দার আলী। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ধান ক্ষেতে আইলের পাশে হায়দার আলীর লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ মরদেহটি উদ্ধার করে। এসময় মৃতদেহের পাশে বস্তা ভর্তি ঘাস, কাঁচি ও তার ব্যবহৃত একটি লাঠি পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, হায়দার আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধানের জমিতে ঘাস কাটার কোনো এক সময় মৃগীর খিঁচুনি উঠে তার মৃত্যু হতে পারে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘মৃতদেহের শরীরে কোনো প্রকার আ’ঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ মানুষ পাচ্ছেন বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি

সরিষাবাড়ীতে পল্লীবিদ্যুতের লাইনম্যানরা দুর্ভোগে ফেলছে গ্রাহকদের

বগুড়ায় আবাসিক হোটেলে দেহ ব্যবসা, নারীসহ আটক ৭

পঞ্চগড়ে যৌতুকের জন্য পা’শবিক নি’র্যাতনের শিকার গৃহবধূ

পঞ্চগড়ে যৌতুকের জন্য পা’শবিক নি’র্যাতনের শিকার গৃহবধূ

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

জগন্নাথপুরে করোনা রোগী নেই ॥ ১৫৫ প্রবাসী কোয়ারেন্টাইনে

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

নাসিরনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টশন

নাসিরনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টশন

সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ঝিনাইদহে এবার নুসরাত হত্যার প্রতিবাদে রাস্তায় নামলেন প্রতিবন্ধি শিশুরা