crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘানি টানা ডিমলার সেই বৃদ্ধকে গরু দিলেন সামাজিক সংগঠন অঙ্কুর ইন্টারন্যাশনাল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৪, ২০২০ ৮:৪৬ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।। অবশেষ গরু পেয়েছেন বৃদ্ধ বয়সে ঘানি টানা সেই দরিদ্র বৃদ্ধ।সংসারের ঘানি তো আছেই আবার গরুর বদলে দীর্ঘ ২০ বছর ধরে নিজেই তেল মারাইয়ের ঘানি(জোয়াল) টানছেন ৭০বছরের বৃদ্ধ সইমুদ্দিন।এ কাজে তাকে সহযোগিতা করে থাকেন তার স্ত্রী নূরুন্নাহার বেগম। দীর্ঘদিনেও বিষয়টি নজরে আসেনি কারোরই। ঘটনাটি ডিমলা উপজলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া সরকারপাড়ার। মোহাম্মাদ মিশুক আহম্মেদ বর্ষ নামে একটি ফেসবুকের পোস্টের মাধ্যমে অনেকের নজরে আসে তা।এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে “সেভ দ্যা হিউম্যান” নামে একটি সামাজিক সংগঠনের কর্মীদের নজরে আসে বিষয়টি।

অবশেষে “অঙ্কুর ইন্টারন্যাশনাল” নামে আরেকটি সামাজিক সংগঠনের আর্থিক সহযাগিতায় ওই বৃদ্ধকে একটি গরু উপহার দেওয়া হয়।বুধবার(১৪ অক্টোবর)সেভ দ্যা হিউম্যানের কর্মীরা ওই বৃদ্ধার নিকট গরুটি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন,ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম,উক্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

গরুটি পেয়ে আনন্দে বৃদ্ধ সইমুদ্দিন জানান, আমি ৩৫ বছর যাবত তেলের ব্যবসা করে আসছি।প্রায় ১৫ বছর আগে গরুটি মারা গেলে আর গরু কেনার পয়সা না জোটায় ২০ বছর থেকে নিজেই ঘানি টেনে তেল বিক্রি করে সংসার চালাচ্ছি।৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে কলেজ পড়ুয়া অবিবাহিতা এক মেয়ে রয়েছে বর্তমান তার সংসারে। অন্য পাঁচ সন্তানের বিয়ে হয়ে যাওয়ায় তারা নিজ নিজ পরিবার নিয়েই ব্যস্ত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

জামালপুরে ১৯৭পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে বিজিবি

ডোমারে ভিত্তি বীজআলু উৎপাদন খামারে মাঠ দিবস

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক পানি ছিটালেন পৌর মেয়র রোকন

হোমনায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

হোমনায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

সুন্দরগঞ্জে জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সুন্দরগঞ্জে জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বিলাইছড়িতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

বদর দিবস উপলক্ষে নাসিরনগরে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্র জনতার