crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২০, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিকই, তবে নিরপরাধ কাউকে হয়রানি না করতে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’

রোববার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা ও ঢাকা মহানগরী এবং আশপাশের এলাকার বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কোনো ধরনের গণগ্রেপ্তারের নির্দেশ দিইনি। আমরা বলেছি, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।’

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন এলাকার সব ডিসি, র‌্যাব কর্মকর্তাসহ সেনাবাহিনীতে কর্মরত সংশ্লিষ্টরা। সভায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তার উন্নতি নিয়ে আলোচনা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলেই উন্নত হয়েছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘এটা আপনারাই ভালো বলতে পারবেন। আমি বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবে আপনারা নিজেরাই মূল্যায়ন করুন বর্তমান পরিস্থিতি।’

গোপালগঞ্জে সহিংসতার বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাটি আমি অস্বীকার করছি না। রাজনীতি করতে গেলে অনেক সময় অনেক কিছু ঘটে। আমরাও রাজনীতি করেছি, ঢাকায় বিশ্ববিদ্যালয়ে বহু ঘটনা ঘটেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘটনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা—আমরা তা নিশ্চিত করছি।’

আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘হরতালের নামে মাত্র দু-একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের তুলনায় এবার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ফল।’

গোপালগঞ্জের ঘটনায় পুলিশের করা মামলার বিষয়ে তিনি জানান, ‘একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে কী ঘটেছে এবং কেন মামলা করা হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে সামনের জাতীয় নির্বাচন এসব বাহিনী দিয়ে সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই বাহিনী দিয়েই নির্বাচন করা সম্ভব। তারা প্রস্তুত রয়েছে, নিয়মিত প্রশিক্ষণ পাচ্ছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা হবে না।’

প্রেস ব্রিফিংয়ের শেষদিকে তিনি মতপ্রকাশের স্বাধীনতার কথা তুলে ধরে বলেন, ‘আপনারা যে প্রশ্ন করতে পারছেন, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতপ্রকাশের সময় যেন কোনো অশালীন বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গণতন্ত্রে সত্য সবসময় প্রকাশ পায়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আমার লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা: প্রধান উপদেষ্টা

পঞ্চগড়ে শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

নাসিরনগরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আমি উজানে নাও ঠেলে ঠেলে রাজনীতি করেছি, সরকারে এসেছি : প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে নসিমন পুকুরে পড়ে আহত ৫

প্রেসিডেন্ট রাইসি-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

জীবনরক্ষাকারী ওষুধ সহজলভ্য করতে হাইকোর্টের নির্দেশ

ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না : তারেক রহমান

হোমনায় নির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় নির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সেলিমা আহমাদ এমপি