crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৭, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছিল অক্টোবর মাসে। আর নভেম্বরে সেই সংখ্যা ছাড়িয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৯ জন।

২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর বাসটার্মিনালের আম বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়, মানছেনা সামাজিক দূরত্ব

পঞ্চগড়ে মাটি মাখা মেশিনে পড়ে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সিএনজি জব্দ

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ ৯ দালাল আটক

ডোমারে লগডাউন নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ নজরদারী

ঝিনাইদহে অন্ত:সত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

আপিল দায়েরে ইসির নির্দেশনা

উপজেলা প্রেস ক্লাব সরিষাবাড়ী’র নির্বাহী কমিটি গঠিত

রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো সিদ্ধান্ত হয় নি : পরিবেশ উপদেষ্টা

শেরপুরের ঝিনাইগাতীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত