crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৭ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত মোট ১৯৮ জন প্রাণ হারিয়েছেন এই রোগটিতে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩, ময়মনসিংহে ২৮ জন, রাজশাহীতে ২৫ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৭৯৬ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সিও সংস্থাসহ প্রতিটি দপ্তরে হাত ধুয়ে অফিসে প্রবেশের নোটিশ, সামনে বসানো হয়েছে বেসিন

করোনা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছেন নেত্রকোনার এসপি আকবর আলী মুন্সী

নীলফামারীতে ২৫টি সাইকেলসহ চোর চক্রের প্রধান আনোয়ারুল গ্রেফতার

কিশোরগঞ্জে হাসপাতালে মোবাইল চু’রি নিয়ে আনসার ও সুইপারদের মধ্যে সং’ঘর্ষ

কিশোরগঞ্জে হাসপাতালে মোবাইল চু’রি নিয়ে আনসার ও সুইপারদের মধ্যে সং’ঘর্ষ

জামালপুরে অনলাইন ক্লাস এর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

হাজারো মানুষের ভালোবাসায় বিদায় নিলেন ঝিনাইদহের ঐতিহ্যবাহী জাহিদ ফাউন্ডেশনের পরিচালকের পিতা মুসা মিয়া

রংপুরে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মিষ্টি দোকানী ও ১ ক্লিনিক মালিককের ২ লক্ষ টাকা অর্থদণ্ড

ঝিনাইদহে রাহুল স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হোমনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আ’লীগের প্রস্তুতিমূলক সভা