crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩২৪০, মৃত্যু ৩৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা: সারা দেশে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে রাজধানী ঢাকায়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ হাজার ২৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন সারা দেশে মোট আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন।

আজ (২০ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৩২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২৪০ জনের। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ আট হাজার ৭৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৪২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৩ হাজার ৯৯৩ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কলারোয়ায় ১৬টি এসএসসি ব্যাচ পেরোলেও এমপিওভুক্ত হয়নি বেত্রবতী হাইস্কুল

টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে জনগণের সায় নাইঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

নাসিরনগরে এক মুক্তিযোদ্ধার সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে শহীদ মিনারে অবস্থান

জামালপুরে বিচারক দম্পত্তির বাসায় চু*রি: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৫

এমপি ইঞ্জিনিয়ার সবুরকে আইইবি’র ফুলেল সংবর্ধনা

ঝিনাইদহে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

করোনাভাইরাস পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাবান্ধা স্থলবন্দরে মেডিক্যাল টিম

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

আইপি পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান

আইপি পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে সভায় যোগদান