crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোনোভাবেই বেপরোয়া গাড়ি চালানো যাবে না: সেতুমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১, ২০২০ ৯:২০ অপরাহ্ণ

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরঃ ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,কোনভাবেই বেপরোয়া গাড়ি চালানো যাবে না। এ জন্য তিনি গাড়ির চালকদের কাউন্সিলিং করার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোগে ‘নিসচার’ ২৭ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, সড়ক ব্যবহারকারীদের একটি বড় অংশের মাঝে সচেতনতার অভাব প্রকট। তিনি জনসচেতনতা বৃদ্ধিতে এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে অধিকতর সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

তিনি বলেন, সড়ক পরিবহণ আইন ২০১৮ আংশিকভাবে কার্যকর করা হলেও সকলের সহযোগিতায় এই আইন পূর্ণাঙ্গ কার্যকর করা হবে অচিরেই।

ওবায়দুল কাদের বলেন, অনেকক্ষেত্রে অপরিকল্পিত গতিরোধক দুর্ঘটনা ঘটায়, তাই সাড়ে পাঁচশ অপরিকল্পিত গতিরোধক এরই মাঝে অপসারণ করা হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, আধুনিক সড়ক ব্যবস্থাপনায় অংশ হিসেবে উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও চালু করা হয়েছে রোড সেফটি।  এ পর্যন্ত সড়ক ও অধিদপ্তরের আওতাধীন প্রায় পাঁচশ কিলোমিটার মহাসড়কে রোড সেফটি অডিট পরিচালনা করা হয়েছে। বর্তমানে তিনশ কিলোমিটারে অডিট কার্যক্রম চলমান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আরও ১২ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৭৪০ জন

সম্প্রসারণ কিংবা নতুন রাস্তা করতে গিয়ে গরিবের ঘরবাড়ি কিছুতেই ভাঙা যাবে না : প্রধানমন্ত্রী

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

ঝিনাইদহে সমুদ্র পথে মানব পাচারের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

নাগরপুরের সর্বস্তরের জনগণের প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

কালীগঞ্জ মটর সাইকেলের সাথে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর বাবা নিহত, ছেলে আহত

কালীগঞ্জ মটর সাইকেলের সাথে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর বাবা নিহত, ছেলে আহত

ফের কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ব্যাংকার মাহমুদুল হাসান

আমরা রক্তপাতহীন একটি সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কক্সবাজার