crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরে সদ্য নির্বাচিত পৌর কাউন্সিলরকে মাদক মামলায় গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৬, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সদ্য নির্বাচিত এক পৌর কাউন্সিলরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ। তিনি হচ্ছেন পৌর সভার দুধসরা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও ১নং ওয়ার্ডে সদ্য নির্বাচিত কাউন্সিলর আবু হানিফ। তিনি গত গত ৩০জানুয়ারি তৃতীয় ধাপের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তার বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ থাকায় গত ২২ ফেব্রুয়ারি ঝিনাইদহের একটি আদালত ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১মাসে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার এসআই আবদুল মান্নান বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা পেয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহায়মেনুল ইসলাম ও কর্মকর্তা ইনচার্জ মাহাবুব আলম স্যারের নির্দেশনায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুধসরা এলাকা থেকে আমরা কাউন্সিলর হানিফকে গ্রেফতার করি। তাকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮সালে মাদক মামলা রুজু হলে সেই মামলায় তার জেল ও জরিমানা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, আমাদের দায়িত্ব নির্বাচন পর্যন্ত। এখন দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যেহেতু কাউন্সিলর সাজাপ্রাপ্ত হয়েছেন এখন ওই মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরিষাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে দুই প্রতিষ্ঠানের দন্ড

শৈলকুপায় করোনা মোকাবেলায় তৎপর আনসার ভিডিপি সদস্যরা

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান পুলিশের, অপপ্রচার অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা

ডোমারে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা

সেনাবাহিনী দিয়ে রমেক পরিচালনার দাবি চিকিৎসকদের

সেনাবাহিনী দিয়ে রমেক পরিচালনার দাবি চিকিৎসকদের

মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে কঠোর আইনগত ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে : প্রধানমন্ত্রী

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে শিশু হত্যা মামলা, ক্লিনিক মালিক গ্রেফতার

২১শে ফেব্রুয়ারির ১ম প্রহরে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) -এর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য প্রদান

বাঘায় এসিল্যান্ডকে মারধর করা সেই নওশাদ গ্রেফতার