crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরে অবৈধ ইঞ্জিন চালিত গাড়ী আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, গাড়ি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ৩:৩১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের কোটচাঁদপুরে অবৈধ ইঞ্জিন চালিত গাড়ী আলমসাধুর ধাক্কায় নয়ন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সলেমানপুর জাবড়েখাত নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা নয়নকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোটচাঁদপুর এলাকা থেকে মাছ বোঝাই একটি আলমসাধু সলেমানপুর জাবড়েখাত নামক স্থানে পৌঁছায়। এসময় নতুন মোটরসাইকেল চালাতে গিয়ে আলমসাধুর সাথে নয়ন ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নয়ন পৌর শহরের সলেমানপুর কাহারপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রাম-এর উদ্যোগে “সর্বসাধারণের জন্য বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা” এর উদ্বোধন

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রাম-এর উদ্যোগে “সর্বসাধারণের জন্য বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা” এর উদ্বোধন

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

‘নবপুষ্পের কলরবে জাগিবো মোরা, বসন্তের কলতানে মাতিবে ধরা’ শ্লোগানে কসাসের বসন্তবরণ ও পিঠা উৎসব

হোমনায় ৩০০ পিস ই’য়াবাসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় ৩০০ পিস ই’য়াবাসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নেয়ার আমল

হোমনায় হোম কোয়ারেন্টাইন না মানায় আর্থিক জরিমানা

রোববার থেকে সব স্কুল,কলেজ ও মাদ্রাসা খোলা

চকরিয়ায় চার রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা

রংপুর সিআইডি’র অভিযানে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

বাজেট শুধু বাৎসরিক দলিল নয়, আশা আকাঙ্ক্ষার প্রতীক: এলজিআরডি মন্ত্রী

বাজেট শুধু বাৎসরিক দলিল নয়, আশা আকাঙ্ক্ষার প্রতীক: এলজিআরডি মন্ত্রী