crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া ডিবির পরিচয়ে চাঁ’দা দাবির অভিযোগে ১ জনকে গ্রেফতারসহ ২ টি মোবাইল ফোন উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৩, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
খুলনা মহানগর এলাকায় ডিবির ওসি আল-মামুন এবং ডিবির এসআই/আকবর ভূয়া পরিচয় দানকারী ব্যক্তি নগরীর সিএনজি, ইজিবাইক, রিক্সার পিছনে এবং দোকানের বিলবোর্ডে থাকা মোবাইল নম্বর সংগ্রহ করে ইজিবাইক ও রিক্সার মালিকের নিকট ফোন করে জানায় যে, “আমি ডিবির ওসি আল-মামুন বলছি। আপনার ড্রাইভার মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে ড্রাইভারের নামে মামলা হবে। আপনার গাড়ী নিতে চাইলে আমার মোবাইল (০১৯৮১-৯৪৭৪৬২) নম্বরে আগে টাকা বিকাশ করে, পরে ডিবি অফিসে যোগাযোগ করেন।” একইভাবে উক্ত প্র’তারক বিভিন্ন বাজার মালিক সমিতির সভাপতি/সম্পাদক পরিচয় দিয়ে জরুরি প্রয়োজনের কথা বলে বিকাশের দোকান মালিকের কাছে ফোন করে  ৪০০০/৫০০০ টাকা ছাড়াও বিভিন্ন অংকের টাকা বিকাশ করতে বলে। এইভাবে উক্ত প্র’তারক গত ০২ বছর যাবৎ খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সিএনজি, ইজিবাইক, রিক্সা পিছনে এবং দোকানের বিলবোর্ডে থাকা মোবাইল নাম্বার সংগ্রহ করে মালিকদের ফোন দিয়ে ভু’য়া ডিবির ওসি/এসআই পরিচয় দিয়ে চাঁ’দা দাবি করে আসছিল।

গত ১২/০৮/২০২৩ খ্রি.  জনৈক ইজিবাইক মালিক মিলন হাওলাদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুলনা থানাধীন নিরালা মোড় হতে ১২/০৮/২০২৩ খ্রিঃ তারিখ রাত ২২:৩০ ঘটিকায় ভুয়া ডিবির পরিচয় দানকারী উক্ত প্র’তারক মোঃ আল-আমিন শেখ (৩৪), পিতা-আতিয়ার শেখ, সাং-বেলফুলিয়া, আইচগাতি, থানা-রূপসা, জেলা-খুলনা’কে  ভূয়া ডিবি পরিচয়ে চাঁ’দা দাবির অভিযোগে গ্রে’ফতার করা হয় এবং চাঁদা দাবিতে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত আসামীকে গ্রেফতারকালে নিরালা বাজারে বিভিন্ন দোকানদার ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন উক্ত দোকান মালিকদের মধ্যে ০২ জন ভুক্তভোগী ব্যক্তিকে পাওয়া যায়। তারাও একইভাবে প্র’তারণার শিকার হয়েছেন মর্মে জানান। ডিবি’র টিম ০২ জন ভুক্তভোগী ব্যক্তির নিকট থেকে প্র’তারকের কথপোকথনের অডিও রেকর্ড সংগ্রহ করেন। গ্রেফতার ভূয়া ডিবির পরিচয় দানকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডোমারে পবিত্র কোরআন শরীফ ছবক অনুষ্ঠিত

রংপুরে নারায়ণগঞ্জফেরত যুবক করোনায় আক্রান্ত

পুলিশের অনুদান পেল জামালপুরের সন্তান করোনায় মৃত দুই পুলিশ পরিবার

হোমনায় সরকারি ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেন ইউএনও

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

ডোমারে চুরি যাওয়া ট্যাব উদ্ধার, চোর গ্রেফতার

দেশের ইতিহাসে মে মাসে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে প্রায় ১১শ’ ফুট অ’বৈধ পাইপলাইন অপসারণ, ১ জনের অ’র্থদণ্ড

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে প্রায় ১১শ’ ফুট অ’বৈধ পাইপলাইন অপসারণ, ১ জনের অ’র্থদণ্ড

টাঙ্গাইলে পৃথক সড়ক দু’র্ঘটনায় মামা ভাগ্নেসহ ৩ জন নি’হত

টাঙ্গাইলে পৃথক সড়ক দু’র্ঘটনায় মামা ভাগ্নেসহ ৩ জন নি’হত