crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:১৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন চূড়ান্ত হওয়ায় ইঞ্জি. এমএ মতিন খান কে ফুলেল শুভেচ্ছা ও আনন্দ র‍্যালি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন চূড়ান্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২, (অব.) সচিব, ইঞ্জিনিয়ার এমএ মতিন খান কে আনন্দ র‍্যালিসহ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হোমনা-তিতাসের সর্বস্তরের জনগণ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে হোমনা-তিতাসের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে তাকে এ শুভেচ্ছা জানানো হয় এবং একটি আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে হোমনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও ৫ বারের সফল মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের হোমনাস্থ বাসভবনে এক আলোচনাসভায় মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় বিএনপির পদবঞ্চিত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও ৫ বারের সফল মন্ত্রী এমকে আনোয়ারের ঘনিষ্ঠ সহচর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এমএ মতিন খান।

ইঞ্জিনিয়ার এমএ মতিন খান বলেন,’শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ লোক ছিলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানও সৎ। এই তিন সৎ লোকের আদর্শে আমি অনুপ্রাণিত। তাই আমি আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের উৎসাহ- উদ্দীপনা নিয়ে মাঠে কাজ করছি। আপনাদের উপস্থিতি আজকে আবারও প্রমাণ করছে হোমনা-তিতাসের মাটি, বিএনপির ঘাঁটি। আগামী দিনে আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে হোমনা-তিতাস। হোমনা-তিতাসের সম্পর্ক অনেক পুরনো। আমাদের সম্পর্ক আত্মার, আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের। তাই আমরা আমাদের এ বন্ধন চিরদিন ধরে রাখতে চাই।’

তিনি আরো বলেন, ‘ নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা, আপনাদের সার্বিক সহযোগিতা এবং সমর্থনের কারণেই কুমিল্লা-২( হোমনা-তিতাস) পুনর্বহাল হয়েছে। আমি একটা অছিলা মাত্র। সেজন্য নির্বাচন কমিশনসহ আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

ইঞ্জিনিয়ার এমএ মতিন খান বলেন, ‘নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া এই এলাকা আগে থেকেই কুমিল্লা-২ আসনের অংশ ছিল। এটি পুনর্বহাল হওয়ায় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।ভোটার সংখ্যা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই সীমানা পুনর্বিন্যাস যথার্থ। আল্লাহর
রহমতে আমি বিএনপি থেকে মনোনীত হয়ে সংসদসদস্য নির্বাচিত হলে, সবসময় আপনাদের সেবক হয়ে থাকব, নেতা হয়ে নয়। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা আমাকে সেই সুযোগ করে দিবেন। আমি বাকি জীবনটা আপনাদের সেবা করে কাটিয়ে দিতে চাই।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হোমনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, হোমনা পৌর বিএনপির সাংগঠনিক মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাইনুদ্দিন, হোমনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সিরাজ মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া ও হোমনা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো. নাঈম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হোমনা এবং তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করে কুমিল্লা-২ আসনের গেজেট প্রকাশ করে।

পরে মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণীর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, তাদের বিদেহী আত্মার মাগফেরাত, খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে রেলপথ মন্ত্রীর ত্রাণ ও পিপিই বিতরণ

আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি- ডিমপি বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

জামালপুরের দেওয়াগঞ্জে ১৬০০পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খুটাখালী বনাঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ

ঝিনাইদহে সাংবাদিককে অপহরণ করে হত্যার চেষ্টা, হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার!

চকরিয়ায় সড়কে ঝরল যুবকের প্রাণ

চকরিয়ায় সড়কে ঝরল যুবকের প্রাণ

হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২

হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২

শ্রীমদ্দিকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন