crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৬, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (০৬ এপ্রিল) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

খন্দকার মোশাররফ বলেন, ‘কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে।’

তিনি আরও বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে অন্য নামে, তবে কুমিল্লা নামে নয়। কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘‘কু’’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য বিভাগ করবেন কিন্তু কুমিল্লার নামে করবেন না।’

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে কুমিল্লাকে “ময়নামতি” ও ২০২২ সালে “মেঘনা” নামে বিভাগ করতে চেয়েছিলেন।

সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘সেখানে কুমিল্লার জনগণ, দল-মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবেন। কিন্তু সমাধান দিয়ে যাননি। তাই আজকে পার্লামেন্টে (জাতীয় সংসদ) বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাবেক বিচারপতি মানিকের ৯০০ কোটি টাকার সম্পদের তথ্য চেয়ে রাজউকে দুদকের চিঠি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

উন্নয়ন করতে গিয়ে যেন মানুষের ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেওয়ার হু-ম-কি, ডাক্তারের বিরুদ্ধে জিডি

ডোমারে প্রতিবন্ধীদের মাঝে রংপুর মেট্রো পলিটন রোটারী ক্লাবের ত্রাণ বিতরণ

চারঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত, চালক আটক

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ

তেল ‘চুরির’ দায়ে কালীগঞ্জের মেসার্স এলকে প্রামানিক তেল পাম্পের মালিক ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে ‘জরিমানা’

ঝিনাইদহে জেআর পরিবহণের বাসে তল্লাশি, ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১৪