crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লার তিতাসে চাঞ্চল্যকর ফয়সাল হ’ত্যা মামলায় প্রেমিকার দুই ভাইয়ের মৃ’ত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর ফয়সাল হ’ত্যা মামলায় দুইজনের মৃ’ত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায়ের সময় দণ্ডিতরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন ।
তারা হলেন- কুমিল্লা জেলার হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো. শামীম মিয়া (২৪), একই উপজেলার সাফলেজি গ্রামের মো. দুলাল(২৬) ।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি অ্যাড.নুরুল ইসলাম জানান, ‘কলেজ পড়ুয়া তরুণী মেহেদী আক্তারের সাথে প্রেম ছিলো ফয়সলের। আর সেই প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মোবাইলে ডেকে নিয়ে ফয়সাল(২২)কে গ’লাকেটে হ’ত্যা করে প্রেমিকার মামাতো ও ফুফাতো ভাই শামীম এবং দুলালসহ দুইজন।’

তিনি জানান, ‘আসামিরা ২০২০ সালের ৫জুন রাত ৯টায় ফয়সলকে মোবাইলে ডেকে নিয়ে দুলাল গামছা পেঁ’চিয়ে শ্বা’সরোধ করে হ’ত্যা করে। পরে শামীম ছু’রি দিয়ে জ’বাই করে হোমনা সাফলেজী আমিরুল ইসলাম বালিকা বিদ্যালয়ের নির্মাণার্ধীন ভবনের নিচে মাটি চাপা দেয়। গ্রেপ্তারের পর মামলা তদন্তে আসামী দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে ১২দিন পর আসামীদের দেখানো মতো জায়গা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে নিহতের বড়বোন সালমা আক্তার ভাই নিখোঁজের ঘটনা উল্লেখ করে হোমনা থানায় সাধারণ ডায়েরী করে। ওই সাধারণ ডয়েরীর সূত্র ধরে পুলিশ তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই পরিমল চন্দ্র দাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ১৬ মার্চ আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, শুনানি শেষে আসামি শামীম ও দুলাল এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি অ্যাড. শেখ মাসুদ ইকবাল মজুমদার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনায় ৮ রাউন্ড কা*র্তুজসহ স*ন্ত্রাসী গ্রেফতার

ঝিনাইদহে বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টারকে থানায় তুলে নিয়ে যাওয়ায় ট্রেন বন্ধ করে বিক্ষোভ

বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার পিএইচডি ডিগ্রি অর্জন

হোমনায় গায়ে হলুদের অনুষ্ঠানে ছবি তুলতে না দেওয়ায় ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, গ্রেফতার ১

রংপুরে দুই সাংবাদিকের হা’মলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে ব্যর্থ হলে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও 

হরিনাকুন্ডুর হাজী আরসাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দু-র্নী-তি-র অভিযোগ

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৬ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৬ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ২১২, নতুন শনাক্ত ১১,৩২৪

হোমনায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন