crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ হাসপাতালে নারী চিকিৎসক হে*নস্তার অভিযোগ, অভিযোগের প্রমাণিত না হওয়ায় চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোছাম্মদ ইসরাত জাহান মৌকে হে*নস্তার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওবায়দুল্লাহ নামে এক যুবক হাসপাতালের বিভিন্ন কক্ষে ভিডিও ধারণ করলে চিকিৎসক বিষয়টি জানতে চান। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ডা. ইসরাত জাহান মৌ অভিযোগ করেন, ভিডিও ধারণের কারণ জানতে চাইলে ওই যুবক তাকে কাঁধে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের হয়ে যান।

অন্যদিকে ওবায়দুল্লাহ দাবি করেন, অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসককে না পেয়ে তিনি ভিডিও ধারণ করেন। এ কারণে তাকে মা*রধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নূর আলম বলেন, “ঘটনার তদন্তে চিকিৎসককে শারীরিকভাবে হেনস্তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে ডা. ইসরাত জাহান মৌকে সাময়িকভাবে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে।”

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত