crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২১, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:

দেশ প্রচন্ডগতিতে এগিয়ে যাচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সমাজ প্রগতির পথে ধাবিত হবার পাশাপাশি কিছু কিছু সামাজিক ব্যাঁধির প্রচন্ডরকমের সামাজিক সংক্রমণ ও বিস্তার ঘটেছে। যার কারণে অনলাইনে প্রতারণা যেমন বেড়েছে, তেমনি মানুষের পকেট কে’টে রাতারাতি বড় লোক হবার সংখ্যাও বহুগুণ বেড়েছে। একটা সময় খাদ্যে ভে’জাল, মানহীন খাবার বিক্রি হতো, এখন জীবনরক্ষাকারী ওষুধ থেকে শুরু করে সব ধরণের খাদ্য-পণ্যও ভে’জালের সংখ্যা বাড়ছে। খাদ্য-পণ্যের দাম বাড়লে একটা সময় রাজনৈতিক দলগুলো এগিয়ে আসতেন, এখন ভোটের মাঠে ছাড়া অন্য জায়গায় রাজনৈতিক নেতাদের দেখা পাওয়া যায় না। একদিকে খাদ্য-পণ্যে ভে’জাল, বাজারে মানহীন পণ্যের ছড়াছড়ি, অন্যদিকে মজুতদারি ও সিন্ডিকেট করে প্রতিটি খাদ্য-পণ্যের বাজারে আগুন দিয়ে মানুষের পকেট কা’টছে এক শ্রেণির মূল্য স’ন্ত্রাসী। ফলে মানুষ জীবন জীবিকা চালাতে মারাত্মক প্রতিবন্ধকতার সম্মুখীন। আয়ের বৈষম্য চরমভাবে বেড়েছে, সংসার চালাতে না পেরে অনৈতিক পন্থার অবলম্বন যেন নিয়তিতে পরিনত হয়েছে। এ অবস্থা চলমান থাকলে সমাজে অ’স্থিরতা, অসন্তোষ ও স’হিংসতার প্রকোপ বাড়তে পারে যা পুরো সমাজ ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এ অবস্থায় সমাজ পরিবর্তনে আগ্রহী তরুনদেরকে সংগঠিত হয়ে এ সমস্ত অনিয়ম ও অস্থিরতা দূরীকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসন করে বৈষমহীন সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। ২০ মে ২০২৩ইং নগরীর একটি রেস্টুরেন্ট এ কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগ এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত মন্তব্য করা হয়।

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি চৌধুরীকে এন এম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। সম্মানিত অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর এবিএম আবু নোমান, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী। আলোচনায় অংশনেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, শ্রী শ্রী কুন্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিনহা, মাছরাঙ্গা টিভির সাবেক ব্যুরো প্রধান তাজুল ইসলাম, লিও জেলা-৩১৫বি এর সাবেক চেয়ারম্যান ডাঃ মাসবাহ উদ্দীন তুহিন, তরুন রাজনীতিবিদ এস এম আল নোমান, আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল মেম্বার প্রকৌশলী সুমন বাশাক, নারী উদ্যোক্তা সাইমা সুলতানা, ক্যাব যুব গ্রুপের চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ।

সভায় বলা হয় সমাজের অপরাধ, অ’নিয়ম ও সিন্ডিকেট, চাঁ’দাবাজিতে যুক্তরা সুসংগঠিত আর তথাকথিত ভালো মানুষগুলো অসংগঠিত। আর এ সুযোগে গুটিকয়েক দুষ্ট লোক পুরো সমাজকে কলুষিত ও নিয়ন্ত্রণ করছে। তাদের হাতে এখন সমাজ, রাজনীতি ও ব্যবসা বাণিজ্যসহ সকল ক্ষমতার কাঠামো। মেধাবীরা অবমূল্যায়িত হয়ে রাজনীতি বিমুখ হয়ে দেশের পেশার পেশা ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে। আবার এক শ্রেণির মানুষ নির্বাচনের সময় মনোনয়ন কিনে নেয়া, নির্বাচনী বৈতরণী পার করতে বিপুল অর্থ খরচ করলেও দেশের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে এক পয়সা করতে রাজি নয়। এ ধারায় কিছু কর্পোরেট গ্রুপও কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) নামে সরকারি ত্রাণ তহবিলে বিপুল অর্থ দান করলেও স্থানীয় সামাজিক উদ্যোগগুলিতে এক পয়সাও দিতে রাজি নয়। ফলে সাধারণ মানুষের কল্যাণে স্থানীয় সমাজ পরিবর্তন উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়েছে। তরুণরা সমাজ পরিবর্তনের কাজে চেয়ে রাজনৈতিক দলের শ্লোগান দেয়া, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গেম নিয়ে ব্যস্ত সময় পার করছে। সভায় ক্যাব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিধি বাড়ানো, সমাজ পরিবর্তনে আগ্রহী তরুণদের সম্পৃক্ত করতে নানাবিধ কর্ম পরিকল্পনা প্রণয়ন, দ্রুত পুর্ণাঙ্গ বিভাগীয় কমিটি গঠন, চট্টগ্রাম বিভাগের সকল জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমিটি গঠন, নিয়মিত সভা আয়োজনসহ নানা সিদ্ধান্ত গৃহিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দোয়ারাবাজার সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যসোসিয়েশনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশনের শুভ উদ্বোধন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবী কতটা যৌক্তিক

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবী কতটা যৌক্তিক

নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার ৫০ বছরেও নির্মিত হয়নি ব্রিজ

নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার ৫০ বছরেও নির্মিত হয়নি ব্রিজ

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জামালপুর প্রশাসনের অভিযান, তবুও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন

ডোমারে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডোমারে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ, দুদকের মামলা

আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মেয়র ইকরামুল হক টিটু