crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩০, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ, ৩০ মে ২০২৫ (শুক্রবার)
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহাম্মেদ শাহীন-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় আজ শুক্রবার (৩০ মে) দুপুর ২টায় নগুয়া শেষ মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ১৫০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

উক্ত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাজী মোঃ ইসরাইল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হানিফ উদ্দিন রনক, শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বারার মিয়া এবং অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও সাবেক জিএস মোঃ দেলোয়ার হোসেন দিলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. খসরুজ্জামান জি.এস. শরিফ, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন সুমন, সদ্য নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক মো. রেদুয়ান রহমান ওয়াকিউর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু নাসের সুমন, সদস্য সচিব মো. শহিদুল্লাহ কায়সার শহিদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব মো. রবিউল হক মিল্কী শ্যামল, জেলা শ্রমিক দলের সভাপতি মো. সালাউদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, কৃষক দলের সদস্য সচিব মো. ওবায়দুল্লাহ ওবায়েদ এবং ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের অন্তর্গত ৯টি ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর নগরীতে ‘রংপুুুর সুইটস’ এর উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

গাইবান্ধায় আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার বটতৈল এর এক নবম শ্রেণির ছাত্র হারিয়ে গেছে

চকরিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে হামলা, আহত-৩

কোটচাঁদপুরের সাফদারপুর বাজারে ভাঙ্গা রাস্তায় নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ !

ঝিনাইদহের নলডাঙ্গায় মুলাখান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ, ২০টি পরিবার ঘর-বাড়ি ছাড়া

ঝিনাইদহের নলডাঙ্গায় মুলাখান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ, ২০টি পরিবার ঘর-বাড়ি ছাড়া

পুঠিয়ায় গৃহবধূ ধ*র্ষণ মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে জরিমানা

হোমনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল