crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, শুরু হলো ১০ দিনব্যাপী লোকজ মেলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজনে নাচ-গানে মুখর হয়ে উঠেছিল কিশোরগঞ্জ। বৈশাখের প্রথম সকালেই রঙ-বেরঙের পোশাক পরে মানুষ বের হয় রাস্তায়, আর সেই আনন্দঘন মুহূর্তে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয় নববর্ষের আনন্দ শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রায় ছিল গ্রামীণ বাংলার চিত্র। ঐতিহ্যবাহী লাঠিখেলা, গরুর গাড়িতে নববধূর বাপের বাড়ি যাত্রা, ধানকাটা কৃষকের প্রতিকৃতি—সব মিলিয়ে তৈরি হয় বৈশাখী আবহ। পুরাতন দিনের সেই চেনা বাংলার ঘ্রাণ পাওয়া গেল শহরের রাস্তায়।

এর আগে সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান পুরাতন স্টেডিয়ামে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে যেখানে প্রদর্শিত হচ্ছে হস্তশিল্প, গ্রামীণ পণ্য, খেলনা, খাবারসহ নানা লোকজ সামগ্রী।
বৈশাখের উৎসবে কিশোরগঞ্জ যেন হয়ে উঠেছিল এক টুকরো প্রাণবন্ত গ্রামবাংলা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

সিরাজগঞ্জে শিশু চা’ঞ্চল্যকর ইমন হ’ত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে শিশু চা’ঞ্চল্যকর ইমন হ’ত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে ট্রেনে কা’টা পড়ে ফার্নিচার ব্যবসায়ীর মৃ’ত্যু

ময়মনসিংহে ট্রেনে কা’টা পড়ে ফার্নিচার ব্যবসায়ীর মৃ’ত্যু

ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম শাহান

জামালপুরে ৪৮ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত-৩৭, মৃত্যু-১

শৈলকুপার ইউপি সদস্য প্রবাসে, ভাতা উত্তোলন করছেন ইউপি সচিব

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব পালন

আল্লামা শফীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগ

‘নদী ভাঙলেই জমি খাস’ আইন বাতিলের দাবিতে ইসলামপুরে মানববন্ধন