crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এক বিশাল দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ব্যারিস্টার এম. আতিকুর রহমানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবদুল্লাহ আল হাসান এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক পৌর ছাত্রদল নেতা মিঠুন।

দোয়া মাহফিলকে ঘিরে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তারা জানান, এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সকলের কাছে অত্যন্ত জরুরি। তাই এমন বৃহৎ আয়োজন করায় আয়োজক ব্যারিস্টার এম. আতিকুর রহমানকে ধন্যবাদ জানান তারা।”

স্থানীয়রা বলেন, “এটি কিশোরগঞ্জের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তিনবারের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি হাজী ইসরাঈল মিয়া, নাজমুল আলম, সাবেক ছাত্রদল সভাপতি মো. মারুফ মিয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পরিশেষে মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে যুবকের লা-শ উদ্ধার

হোমনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি

পঞ্চগড়ে যৌতুকের দাবিতে নির্যাতন, মামলা তুলে নিতে হুমকি

দাউদকান্দির প্রত্যন্ত এলাকায়ও গড়ে উঠছে ছাদবাগান

কেটে গেছে গ্রেড জটিলতা, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

কক্সবাজারের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ডুলাহাজারার আদর

জামালপুর জেলা প্রশাসকের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

পরিবেশ অধিপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি ও কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে ঝিনাইদহে ইটভাটা মালিক সমিতির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত