crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে মাদ্রাসায় হাফেজ পড়ুয়া ছাত্র নিখোঁজ না অপহরণ, থানায় ডায়েরী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০১৯ ২:৫৩ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ওয়াজ মাহফিল শুনতে গিয়ে আর বাড়িতে ফিরে আসে নি আল আমিন (১৩) নামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র। শনিবার রাতে বাড়ীর পাশের আড়পাড়া আলহাজ্ব আমজাদ আলী মাদ্রাসায় ওয়াজ শুনতে গিয়ে সে নিখোঁজ হয়। তবে সে নিখোঁজ না অপহরণ হয়েছে এ নিয়ে পরিবারটির মাঝে আতঙ্ক বিরাজ করছে। কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আল আমিন ওই গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র। নিখোঁজের ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

নিখোঁজ আল আমিনের পিতা আব্দুর রাজ্জাক জানায়, শনিবার রাত ৮ টার দিকে বাড়ির পাশের এক মাদ্রাসায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হয়। এরপর রাত ১০ টার দিকে মাহফিল শেষ হলেও তার পুত্র বাড়িতে ফিরে আসে নি। পরিবারের লোকজন তার সহপাঠি ও আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পান নি। এদিকে গভীর রাত পর্ষন্ত আল আমিন বাড়িতে ফিরে না আসায় সে নিখোঁজ না অপহরণ হয়েছে এ নিয়ে তার পরিবারে শংকা ও কান্নাকাটির রোল পড়ে যায়। এ ঘটনায় ওই রাতেই পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়ে থানায় একটি ডায়েরী হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় এএসপির নেতৃত্বে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম পরিচালিত

মধুপুরে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ১

জুনের প্রথম দিন থেকে চালু হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর

হরিণাকুন্ডুতে চাউলের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৩ ব্যাবসায়ীকে জরিমানা

প্রবীণরা সমাজ ও জাতির বাতিঘর : দিনাজপুরে এডিসি শিক্ষা

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে’: আইনমন্ত্রী

শেরপুরের ঝিনাইগাতীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডোমার জোড়াবাড়ীতে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সহকারীর সচেতনতামূলক প্রচারণা

পুঠিয়ার বানেশ্বরে উপ-নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে (১,২ ও ৩ নং ওয়ার্ড) নির্বাচিত হলেন বানেরা বেগম

শরীয়তপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার