crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালিহাতীতে পরীক্ষায় নকল দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

 

ছাত্রদল নেতা মৃদুল হাসান। ছবি সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে নকল সরবরাহের সময় তাকে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

মৃদুল কালিহাতীর শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে দুপুর ১২টার দিকে কলেজ কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ করতে যান মৃদুল। ওই সময় দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক মৃদুল হাসানের কাছে ধরা পড়েন। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. মজিবর রহমান বলেন, ‘আটক মৃদুল হাসানের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা পেয়েছি। এসি ল্যান্ড স্যার ও কলেজের সিনিয়র স্যারদের পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আটকের বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের সচিব লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

কুষ্টিয়ায় জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে জমি দখল চক্রের মূলহোতা সুজন আটক

জগন্নাথপুরে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির দায়ে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

হোমনায় সাংবাদিকদের সঙ্গে সার্কেল এএসপি ও ওসির মতবিনিময়

গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

নিরীহ কারও নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করতে হবে: আইজিপি

নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

চকরিয়া পৌর-নির্বাচনে মেয়র পদে ফের নৌকার মাঝি হলেন মেয়র আলমগীর

পঞ্চগড়ে ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

বানেশ্বরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার