crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:১৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৫, ২০২১ ১২:৫০ পূর্বাহ্ণ
করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

সম্পাদকীয়:

সারাদেশে গত বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকার বিভিন্ন সময়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে। সেগুলো হল-জনসচেতনতামূলক প্রচারণা, স্বাস্থ্যবিধি মেনে চলা, মানুষ ও গণপরিবহণের চলাচল সীমিতকরণ, দেশব্যাপি লকডাউন ঘোষণা করা, সরকারিভাবে টিকার ব্যবস্থা করা, জনসমাগম এড়িয়ে চলা প্রভৃতি। আর এসব পদক্ষেপ বাস্তবায়নের লক্ষে সরকার দিনমজুর, অসহায়, দু:স্থ, স্বল্প আয়ের মানুষ, মসজিদের ইমাম ও সাংবাদিকসহ অসংখ্য মানুষকে সরকারিভাবে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করে আসছে। নি:সন্দেহে সরকারের এসব পদক্ষেপ প্রশংসার দাবিদার। কিন্তু অত্যন্ত দু:খজনক, কিছুসংখ্যক মানুষ তারপরেও সরকারি বিধিনিষেধ মানছেনা। এমনকি আনাচে-কানাচে বসে সরকারের কঠোর সমালোচনা করে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যখন দেশে লকডাউন ঘোষণা করা হয় ,তখন তারা বলতে থাকে দেশের মানুষ না খেয়ে মরবে। আবার লকডাউন তুলে দেওয়া হলে, তখন বলতে থাকে এবার করোনায় সারাদেশ ছেঁয়ে যাবে, গণহারে মানুষ মারা যাবে। এধনের দ্বিমুখী সমালোচনার কারণে সরকারকে অনেকসময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের হিমশিম খেতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে , যেসব দেশে পূর্ণ শাটডাউন (Shutdown) প্রয়োগ করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে। তাই আমরা মনে করি, করোনাভাইরাস প্রতিরোধে কারো সমালোচনায় কান না দিয়ে সরকারের উচিত স্রষ্টার উপর ভরসা করে আরও কঠোর নীতি অবলম্বন করা। আর তাহলেই নিয়ন্ত্রণে আসতে পারে করোনা পরিস্থিতি, আরও উজ্জ্বল হতে পারে সরকারের ভাবমূর্তি। আর সরকারের গৃহীত পদক্ষেপসমুহ বাস্তবায়ন করতে হলে সিভিল প্রশাসন , আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষক, চিকিৎসক ও জনপ্রতিনিধিসহ দেশের প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে। নচেৎ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে চরম মূল্য দিতে হবে আমাদেরকে।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ র‌্যাব-৬’র অভিযানে চুয়াডাঙ্গায় ই-কর্মাস প্রতিষ্ঠানের ৪ কর্মকর্তা গ্রেফতার

আগৈলঝাড়ায় পুত্রবধূকে বিয়ে করতে গিয়ে শ্বশুর শ্রীঘরে

হোমনায় করোনা ভাইরাস প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের অভিযান অব্যাহত

হোমনায় পথচারীদের মধ্যে পুষ্টিকর খাবার মাছ বিতরণে ইউএনও

উপজেলা প্রেস ক্লাব সরিষাবাড়ী’র নির্বাহী কমিটি গঠিত

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে বানেশ্বরে গ্রাহকদের মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

পঞ্চগড়ে যৌতুকের জন্য পা’শবিক নি’র্যাতনের শিকার গৃহবধূ

পঞ্চগড়ে যৌতুকের জন্য পা’শবিক নি’র্যাতনের শিকার গৃহবধূ

আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

জামালপুরে বিজিবি’র মিস ফায়ারে পাথালিয়া গ্রামের শিশু জ্যোতি গুলীবিদ্ধ