crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনায় প্রাণ গেল আরও এক সম্মুখযোদ্ধা পুলিশের, আইজিপি’র শোক প্রকাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৪, ২০২০ ২:২২ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক গর্বিত সদস্য টিএসআই মো. শরীফুল ইসলাম (৫৫) জীবন উৎসর্গ করেছেন। তিনি খুলনা রেঞ্জের ঝিনাইদহ সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন।

করোনা আক্রান্ত হয়ে তিনি ঝিনাইদহ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার বিকাল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক বীর সদস্য খুলনা রেঞ্জের টিএসআই মো. শরীফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে আইজিপি বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা টিএসআই মো. শরীফুল ইসলাম জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনকালে জীবন দিলেন। বাংলাদেশ পুলিশের এ বীর সদস্য দেশ ও জনগণের সেবার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে আরো একজন করোনা রোগী শনাক্ত

পঞ্চগড়ে ৪০ মণের ‘যুবরাজ’কে দেখতে স্থানীয়দের ভিড়

৩৫ জেলায় ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

চকরিয়ায় জন্মসনদ না দেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

চকরিয়ায় জন্মসনদ না দেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

দৌলতপুরে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডোমারে ওএমএস এর চাল বিক্রয় পরিদর্শনে ইউএনও শাহিনা শবনম

আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী

হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর বিদায় সংবর্ধনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে মোটর শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত