crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করিমগঞ্জে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

 

মোহাম্মদ আবদুর রউফ, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে পছাহারা খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে কাদিরজঙ্গল ইউনিয়নের জনগণ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে খালের পাড়ে এই মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক ভুক্তভোগী কৃষক অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “কৃষক বাঁচাও, বাঁচাও দেশ” স্লোগান দিয়ে জানান, স্থানীয় প্রভাবশালীরা খালটি ভরাট করে দখল করে নিয়েছে। এর ফলে শুকনো মৌসুমে ব্যাপক পানি সংকট দেখা দেয় এবং বর্ষাকালে পানি নিষ্কাশনের অভাবে ইউনিয়নের কয়েকটি গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়।

তারা অভিযোগ করেন, খালটি পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হবে। খাল দখলমুক্ত করে দ্রুত পুনঃখননের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা।

মানববন্ধনে বড় বিল, পিয়ারগাতী, ভাটি মনোহরপুর ও গজাড়িয়া এলাকাসহ কাদিরজঙ্গল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

কেএমপির সদর থানা পুলিশের অভিযানে চো*রাই ইজিবাইকসহ ৪ চো*র আটক

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করে ১৭ কোটি মানুষের অধিকার নিশ্চিত করুন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করে ১৭ কোটি মানুষের অধিকার নিশ্চিত করুন

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

কুয়ালালামপুরে পৌঁছেছেন ড. ইউনূস, মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক

ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে নবজাতক চুরির ঘটনায় নার্স আটক

ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন ঃ এএসপি ( হোমনা-মেঘনা সার্কেল)

ঘোড়াঘাটের ভর্নাপাড়া রাস্তাটি এখন মরণ ফাঁদ, দেখার কেউ নেই!

রংপুরে দুই সাংবাদিকের হা’মলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে ব্যর্থ হলে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও