crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ ভরাট করছে মহেশপুর পৌরসভা, দেখার কেউ নেই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৯, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ময়লা আবর্জনা ফেলে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ ভরাট করেই ক্ষান্ত হয়নি ঝিনাইদহের মহেশপুর পৌরসভা। এবার নদ দখল করে সেখানে বাজার বসানোর উদ্যোগ নিয়েছেন। গত কয়েক দিন ধরে ট্রলিতে করে মাটি এনে ফেলা হচ্ছে নদের মধ্যে। আগেই নদের জায়গায় বর্জ্য ফেলে ভরাট করে রাখা হয়। আর এই কাজটি এমন সময় করা হচ্ছে যখন দেশব্যাপী নদী ও খাল উদ্ধারের ঢামাডোল চলছে। স্থানিয়রা জানান, পৌরসভা কর্তৃপক্ষ এভাবে নদের জায়গা ভরাট করে সেখানে মাছ বাজার বসানোর উদ্যোগ নিয়েছেন। মহেশপুর পৌর কর্তৃপক্ষ বলছেন, মাছ বাজারটি স্থানান্তরের কোনো বিকল্প নেই। কপোতাক্ষ নদটির কিছু অংশ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে। এই নদের বিভিন্ন স্থানে সরকারি দলের নেতাকর্মীরা পুকুর কেটে ও মার্কেট নির্মাণ করে দখল করে নিচ্ছেন মহেশপুর উপজেলার পুরন্দপুর, খালিশপুর ও বৈচিতলাসহ বিভিন্ন স্থানে নদ দখলের মহোৎসব চলছে।

সরেজমিনে দেখা গেছে, কপোতাক্ষ নদের ধার ঘেঁষে ইতোমধ্যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। নদটির দক্ষিণ পাড়ে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য আর মাটি। পৌরসভা কর্তৃপক্ষ এতোদিন বর্জ্য ফেললেও এখন মাটি ফেলছেন।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করে জানান, তারা এই নদে মাছ ধরতেন ও গোসল করতেন। পৌরসভা ময়লা ফেলার কারণে পানি দূষিত হয়ে গেছে। এখন আর কেউ গোসল করতে নামেন না। এর আগে এই বর্জ্য ফেলা নিয়ে পত্রিকায় লেখালেখি হয়। কিন্তু ঝিনাইদহ জেলা প্রশাসনের টনক নড়েনি।

এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান জানান, পৌরসভা যে স্থানে মাটি ফেলছেন সেখানে পাইকারি মাছ বাজার প্রতিষ্ঠা হবে। এ কারণে মাটি ফেলা হচ্ছে। জায়গাটির মালিকানা জানতে চাইলে তিনি জানান, এটা হিন্দুদের দেবত্ত সম্পত্তি। সেখানে মাছ বাজার করা হচ্ছে।

মহেশপুর উপজেলার প্রবীণ শিক্ষক এ.টি.এম খায়রুল আনাম জানান, আসলে ওই জায়গাটি কাদের তা নিশ্চিত হওয়া জরুরি।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার জানান, বিষয়টি তার জানা ছিল না। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সংবাদ সম্মেলন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সংবাদ সম্মেলন

নাসিরনগরে কর্মহীন ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি

পঞ্চগড়ে গাঁ*জাসহ দুই মা*দক ব্যবসায়ী আটক

রংপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা পারভিনের মৃত্যু

দাউদকান্দিতে হোসেন মিয়াকে ভূমিসহ ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ইউএনও

দাউদকান্দিতে হোসেন মিয়াকে ভূমিসহ ঘর করে দেয়ার আশ্বাস দিলেন ইউএনও

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে আলোচনাসভা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

ইসলামের আলোকে দান খয়রাত না করার ভয়বাহ পরিণতি

ঘোড়াঘাটে ডা. জাহিদ হোসেনের শীত বস্ত্র বিতরণ