crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এভাবে চললে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৪, ২০২০ ১২:০০ অপরাহ্ণ
এভাবে চললে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে: ওবায়দুল কাদের

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা:

করোনা মহামারী তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতার দিক থেকে গাছাড়া ভাব, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ (৪/৯/২০২০ ইং) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

সেতুমন্ত্রী তার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

খালেদা জিয়ার চিকিৎসার দিক বিবেচনা করে এর আগে জামিন দেয়া হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে তার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে।

দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, অপরাধী যেই হেক আইনের আওতায় আনা হবে। তার সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ পরিবারকে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা দেওয়া হয়েছে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আবদুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদফতর সম্পাদক সায়েম খান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু  

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৭ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার ১

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ

ডোমারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মশিয়ার

নাসিরনগরে সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের এসএসসি-২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

সৈয়দপুরে নতুন করে আরও ৪জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে চলন্ত রিকশায় শিক্ষার্থীর গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু