crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, রংপুর।।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘দেশে ভোটের সাংস্কৃতিক পরিবেশে পরিবর্তন এসেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপে নেই, তা আমরা নিশ্চিত করে বলতে পারি। দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন যথেষ্ট ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রহমানেল মাছউদ বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভালো নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে।’

তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ, গ্রহণযোগ্য করতে সহযোগিতা করতে হবে। আমাদের স্পষ্ট বার্তা, নির্বাচনের প্রতিকূলে যায় আমরা এসব মুভমেন্ট বিরোধী। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকে তাদের কার্যক্রম গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের কথা রেখেছে। নির্বাচন কমিশনের কথামতো দলের নেতারা তাদের পোস্টার অপসারণ, সফর বাতিল করেছে।’

ইসি মাছউদ বলেন, ‘রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে যে কথা বলছেন, এটি ভোটযুদ্ধের অংশ, রাজনৈতিক কৌশল। আমরা দেশের সব ধরনের সহিংসতা ও হত্যার নিন্দা জানাই। একই সঙ্গে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের জন্য বলা হয়েছে।’

সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অংশ নেন।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও পুরস্কার বিতরণ

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে জনগণের সায় নাইঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অ’গ্নিকাণ্ডে শতকোটি টাকার ক্ষ’য়ক্ষতি

বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

শরীয়তপুরে ব্যবসায়ীকে পি’টিয়ে চেক লিখে নেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

পোশাক শিল্পে চলমান স*হিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হা’মলায় গুরুতর আ’হত পুলিশ সদস্যদের শয্যাপাশে আইজিপি

পঞ্চগড়ে মাকে হত্যার চার দিনের মাথায় ঘাতক ছেলে গ্রেফতার 

মধুপুরে সুমন সোহাগ বস্ত্র বিতানে ৭ লক্ষ টাকার মালা মাল চুরি