crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এনসিপির পদযাত্রা ও সমাবেশ নিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৫, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ছাত্র-জনতার গ*ণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বন্দরনগরী ভৈরব হয়ে বড়পুল পেরিয়ে এনসিপির পদযাত্রাটি কিশোরগঞ্জ শহরে প্রবেশ করবে। এরপর পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হয়ে পুরান থানা মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

সম্মেলনে আরও জানানো হয়, পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ একই পথে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সংগঠক খায়রুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন, জেলা সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স, নীরব হাসান সুজন, রাতুল নাহিদ ভূঁইয়া, ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, আনাস ইব্রাহিম, সাব্বির হোসেন, সালাউদ্দিন তারেক রাসেল, সাবাব, প্রিয়ন্ত প্রমুখ।

নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে কর্মসূচিটি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড় সীমান্তে ভারতে অ’নুপ্রবেশের চেষ্টা, দা’লালসহ আটক- ৯

জামালপুরে ২৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

রংপুর বাসটার্মিনালের আম বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়, মানছেনা সামাজিক দূরত্ব

পীরগাছা থানা পুলিশের ক্লুলেস মামলার রহস্য উদঘাটন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

কুষ্টিয়ায় শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে অভিযান : ক্লিনিক সিলগালা ও মালিক আটক

কুষ্টিয়ায় শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে অভিযান : ক্লিনিক সিলগালা ও মালিক আটক