crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ঝিনাইদহের খালেদা খানম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৯, ২০১৯ ৪:৪৫ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ঝিনাইদহ থেকে এমপি পদে মনোনয়ন পেলেন খালেদা খানম। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে খালেদার নাম ঘোষণা করা হয়। খালেদা খানম ১৯৮৭ সাল থেকে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের দুঃসময়ে অনেক ঘাত- প্রতিঘাত পেরিয়ে রাজনৈতিকভাবে নিজেকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। ২০০১ ও ২০০৩ সালে বিভিন্ন হয়রানিমূলক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জনসাধারণের মন কেড়েছেন আওয়ামী লীগের এই নেত্রী। তিনি সুনামের সঙ্গে জেলায় মহিলা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন। তার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ২০০১ সালে উদ্ভাবনী নার্সারির ওপর প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরস্কার স্বর্ণপদক প্রাপ্তি এবং গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান নার্সারির ওপর আধুনিক কার্যক্রম চলমান রেখেছেন। ২০০৫ সাল থেকে ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে আসছেন। ২০০৯ সাল থেকে জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

খালেদা খানম বলেন, ঝিনাইদহ ও মাগুরা সংরক্ষিত আসন থেকে এমপি নির্বাচিত করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি , প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার কাছে দোয়া কামনা করছি। ঝিনাইদহের জনসাধারণের পাশে থেকে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত থেকে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। সাধারণ জনগণ ও তৃণমূল মহিলা আওয়ামীলীগসহ সবার পাশে থেকে সেবা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্পানে ২ লাখ ২৭ হাজার চাষি ক্ষতিগ্রস্ত!

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপিতে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন 

কেএমপিতে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন 

জগন্নাথপুরে দবির মোল্লাকে গ্রেফতারে চলছে পুলিশের অভিযান

বকশিগঞ্জে তথ্য চাইতে গেলে সাংবাদিককে মে’রে ফেলার হু’মকি

শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন

হোমনায় করোনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে গিয়ে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা পোষণকারী শিশুকে গাড়িতে চড়ালেন এএসপি ফজলুল করিম

নাসিরনগরে করোনা সন্দেহে ৩৩ ব্যক্তির নমুনা সংগ্রহ

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন নিরুত্তাপ প্রচারণা

পাবনায় ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং বিষয়ক উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত