crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইভিএম নিয়ে সং’শয় থাকলেও আশা ছাড়েনি ইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৯, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
ইভিএম নিয়ে সং’শয় থাকলেও আশা ছাড়েনি ইসি

 

 

অনলাইন ডেস্ক :

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সং’শয় থাকলেও এখনও পর্যন্ত আশা ছাড়েনি নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘ইভিএম কেনার বিষয় আছে, সফটওয়্যার ইনস্টল করার ব্যাপার আছে। তারপর সেটা চেকিং, ট্রেনিং, ভোটার এডুকেশন; সবকিছু মিলিয়েই আমরা বলেছি জানুয়ারির মধ্যে না হলে দেড়’শ আসনে করা সম্ভব নয়। এখনো আমরা সেই অবস্থানেই আছি। কারণ এটা তো একটা হিউজ কাজ। নানা রকম ব্যাকআপ সার্ভিস তৈরির জন্য অনেক সময় লাগবে।’

মো. আলমগীর বলেন, ‘প্রকল্প এখনো অনুমোদন পায়নি। সবশেষ কী অবস্থায় আছে তা এখনো পরিকল্পনা কমিশন থেকে জানায়নি। তবে কমিশন সভায় এটা নিয়ে আলোচনা হতে পারে। যদিও এজেন্ডাভুক্ত নয়, তবু আলোচনা হতে পারে। আলোচনা হলে একটা সিদ্ধান্ত হতে পারে।’

তিনি বলেন, ‘প্রকল্পের কর্মকর্তা যারা আছেন তাদের বক্তব্য বৈঠকে শোনা হবে। এরপর নির্বাচন অধিশাখার কর্মকর্তা এবং টেকনিক্যাল কর্মকর্তার বক্তব্য শুনবো। তারপর বলা যাবে কতদিনের মধ্যে কতটা সময় পেলে কত আসনে ইভিএমে ভোট করতে পারব।’

ইভিএম মেশিন দুই লাখ না হয়ে আরো কম হতে পারে জানিয়ে তিনি আরো বলেন, ‘হয়তো এক লাখ হতে পারে। কমও তো হতে পারে। তবে পরিকল্পনা কমিশন এখনো ইয়েস বা নো কোনোটাই তো বলেনি। যেহেতু ইয়েস নো কোনোটাই বলেননি, সেহেতু চূড়ান্তভাবে তারা কিছু বললে আমরাও বলতে পারব বলেও উল্লেখ করেন তিনি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নৌকা প্যানেলের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি -আমির হোসেন ভুঁইয়া

ঝিনাইদহে টনপ্রতি ৫শ’ ও ৬শ’ টাকা ঘুষ নেওয়া সেই জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু

নাগরপুরে নানা আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

হরিণাকন্ডুুতে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাসহ ২ জনের জেল

চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নদীভাঙ্গন কবলিত মানুষকে সহযোগিতার আশ্বস্ত করলেন : মির্জা আজম এমপি

ঝিনাইদহ মধুহাটী ইউপির শ্যামনগর গ্রামে আসামীদের হুমকিতে গ্রাম ছাড়া মামলার বাদী !

একযুগ পেরিয়ে গেলেও হয়নি পুলিশের এস আই গৌতম রায় হ’ত্যার বিচার

একযুগ পেরিয়ে গেলেও হয়নি পুলিশের এস আই গৌতম রায় হ’ত্যার বিচার

হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি রেনু মিয়া মাস্টারের ইন্তেকাল