crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আল্লাহকে সাক্ষী রেখে নির্বাচন কর্মকর্তাদের শপথ করান সিইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করার জন্য হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করতে নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের কর্মকর্তারা হাত তুলে শপথ করেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ শপথ করান।

সিইসি বলেন, ‘আমি পরিবারের প্রধানের জায়গায় থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা অনেক দেখা, অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। অনেকগুলো দেখা যায়। অনেকগুলো দেখা যায় না। আমি পজিটিভ মানুষ। গ্লাসে আমি সব সময় অর্ধেক ভরা পানি দেখি।’

তিনি বলেন, ‘আমাদের ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বারবার বলছেন ঐতিহাসিক নির্বাচন করব। আমরা অনুরাগ, বিরাগের বশবর্তী না হয়ে, আইন মেনে কাজ করব। অন্যায় নির্দেশনা দেবো না। বেআইনি নির্দেশনা, কারো পক্ষে কাজ করার নির্দেশনা দেবো না। সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা দেবো।’

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আপনারা কারো পক্ষে কাজ করবেন না। কোনো দলের পক্ষে কাজ করবেন না। একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। বিশেষভাবে, বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমেই কাজ করতে হবে। আমাদের শপথ রক্ষা নির্ভর করবে আপনাদের ভূমিকার ওপর।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এ সময় নির্বাচন কমিশন সচিব ও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠান 

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ জেলা অটোচো’র চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চো’রাই অটো উদ্ধার

টেকনাফে লোকালয়ে খাবার খুঁজতে এসে হাতির প্রাণহানি

সরিষাবাড়ীতে জুয়ার বোর্ডে ডাকাতের হামলা, বোর্ডের মালিক মান্নানকে কুপিয়ে আহত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তিকারী বয়াতী প্রেপ্তার

Destruction in Montania

কেএমপি’র লবণচরা থানা পুলিশের পৃথক  অভিযানে ৫ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ ব্যবসায়ী গ্রেফতার

আল্লামা ফারুকী হত্যার বিচার দাবিতে নাসিরনগরে মানববন্ধন