crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু লড়াই এখনও বাকি: মাহফুজ আলম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১২, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু লড়াই এখনও বাকি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সোমবার (১২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে মাহফুজ আলম বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু লড়াই এখনো বাকি। মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে। ফ্যাসিবাদের ফলে সৃষ্ট সামাজিক ফ্যাসিবাদ দূরীভূত করতে হবে। মজলুম জনগোষ্ঠীকে জালিম হয়ে উঠতে দেওয়া যাবে না। বরং, সকলের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রকে নুতন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আদর্শিক বিরোধ, নির্বাচনী প্রতিযোগিতা এবং নানাবিধ টানাপোড়েন থাকবে, স্বাভাবিক। কিন্তু দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যুগপৎভাবে কিংবা আলাদা হয়ে হলেও সর্বাত্মক গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে।’

মাহফুজ আলম বলেন, ‘৭১ পরবর্তী আওয়ামী লীগ মুজিববাদের মাধ্যমে রাষ্ট্রগঠনকে বাধাগ্রস্ত করেছিল এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দেউলিয়া করে তুলেছিল। লীগমুক্ত বাংলাদেশে রাষ্ট্রগঠন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার নূতন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা না করতে পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করলেন মোফাজ্জল হোসেন দুলাল

খুলনায় প্রগতী মাধ্যমিক বিদ্যাপীঠের অ’বৈধ নিয়োগ বাতিল ও দু’র্নীতিবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন

কোনো রকম অরাজকতা করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

বাংলাদেশের সাথে চীনের সিনোফার্মা কোনো চুক্তিই করেনি!

ডোমারে আমবাড়ীহাট জামে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

পাকুন্দিয়ায় সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

শহিদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের আলোচনা সভা

শতভাগ পেনশন সমর্পনকারীদের পেনশন পুন:স্থাপনের সময় কমলো ৫ বছর, পেনশন পাবেন দ্বিতীয় স্ত্রী-স্বামীও