crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর গড়তে চাই– নাহিদ ইসলাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৯, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিল, সরকারের প্রতিনিধি ছিল, তারা জামালপুরবাসীর পক্ষে কাজ করে নাই। জামালপুরে সন্ত্রাসের, চাঁ*দাবাজের অভয়ারণ্য গড়ে তুলেছিল। আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ, স*ন্ত্রাস থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর গড়তে চাই। জামালপুরে সমিতির নামে সাধারণ মানুষের অর্থ লো*পাট করা হয়েছে। যেভাবে ব্যাংক থেকে অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়েছিল। এই যে অর্থ লোপাটের রাজনীতি, সেই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।’

২৮ জুলাই সোমবার, দুপুর সাড়ে ১২ টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।

এদিন সকালে জুলাই আন্দোলনে নিহত শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহরের হরিজন সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখান থেকে ডাকপাড়া এলাকায় জামিয়া ইনআমিয়া ইসলামী কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে শহরের তমালতলা এলাকায় পদযাত্রায় যোগদান করেন।

ভাবনার নতুন ভাবনাভাবনার নতুন ভাবনা
পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব লুৎফর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ‘সমগ্র বাংলাদেশে ঐকমত্য কমিশন সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করেছে। কারণ আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার ও বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারন বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আমাদের গণঅভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাতে বাংলাদেশে কখনই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন-বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই, নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।নির্বাচনে দেওয়া হবে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ, থাকবে ৬০ হাজার সেনা সদস্য।’

এনসিপি নেতা নাহিদ বলেন, ‘আমাদের জাতীয় সংসদ টাকে দুইভাগে ভাগ করতে হবে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারন করতে হবে। যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষ এখনও ঐকমত্য হয়নি। যার ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা-উপজেলা শাখার নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারী জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ডোমার স্বাস্থ্য বিভাগের ডা. রায়হান বারী

পঞ্চগড়ে পাট বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কেএমপির অভিযানে ২০ লিটার চোলাই ম’দসহ আটক-১

নাসিরনগরে “স্মার্ট লাইভস্টক বাজার”স্কুল ক্যাম্পিং অনুষ্ঠিত

ডোমারে উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে ঈদের দাওয়াতে শ্বশুরবাড়ি না যাওয়ায় জামাইকে মারধর!

Destruction in Montania

রংপুর জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ মা’দক কারবারি গ্রেফতার

মহেশপুরে পেট্টোল পাম্পের ম্যানেজারকে ৬ মাসের কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা