crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
আজ ১ মে ২০২৫, বৃহস্পতিবার, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ঐতিহাসিক রথখলা ময়দানে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও মজুরির দাবিতে দিনটি উদযাপিত হয়। “দুনিয়ার মজদুর এক হও, মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক” এই স্লোগানকে সামনে রেখে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি রথখলা ময়দান থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রথখলায় এসে শেষ হয়। র‌্যালিতে ব্যানার, ফেস্টুন, শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। পরে রথখলা ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি সালাহউদ্দিন বাচ্চু এবং সঞ্চালনা করেন সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ দিদারুল হক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল মোঃ গাউস, মোঃ রুহুল হোসাইন, নিজাম উদ্দিন খান নয়ন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন মধু, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আবু তাহের মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, পৌর বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আশফাক,
সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম,
সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ উদ্দিন আহাম্মেদ রনক,জেলা যুবদলের সভাপতি মোঃ খসরুজ্জামান (জি.এস শরিফ),
সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মাসুদ সুমন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু নাসের সুমন, ছাত্র দলের সভাপতি মোঃ মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন,
মৎসজীবী দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রবিউল হক (সিল্কী শ্যামল),কৃষক দলের সদস্য সচিব মোঃ উবায়দুল্লাহ, বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ উদ্দিন,পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ তারেক মনোয়ারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের সংগ্রাম এখনও চলমান। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার হরণ করছে এবং মেহনতি মানুষের কণ্ঠ রোধ করতে চায়। বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাধ্যমিকে স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

ডোমারে পৃথক পৃথক ভাবে পালিত হলো আ’লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চকরিয়ায় দেড় হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা প্রশাসক

নাসিরনগরে দানবীর সৈয়দ আবু এমাদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাসুল (স.) কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে ডোমারে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাসুল (স.) কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে ডোমারে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১৬ তম দিনেও রাজপথে শিক্ষকদের অবস্থান, কঠোর হচ্ছে কর্মসূচি

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু

টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে জনগণের সায় নাইঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

অল্প সময়ে ১ হাজার সওয়াব অর্জনের আমল

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!