crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আদালতের নির্দেশ পেলে আল–জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২১ ১০:১০ অপরাহ্ণ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদঃ ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আদালতের নির্দেশ পেলে আল–জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তিনি আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাইলে আল–জাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম। অনেক দেশে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে। এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখনো ছয়-সাতটি দেশে আল–জাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে, তাই আমরা সেই উদ্যোগ নেই নি।’

তিনি বলেন, আল–জাজিরার প্রতিবেদন মিথ্যা–বানোয়াট। ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে এবং কিছু কাট-পেস্ট করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি প্রথমে বলেছে, সরকার টিকা সময়মতো আনতে পারবে না। যখন সময়মতো চলে এল, তখন বলল, এটি নিলে কোনো কাজ হবে না। এই টিকা দিয়ে বিএনপি নেতাদের মেরে ফেলতে চাচ্ছে, এ ধরনের কথাও বলেছে তারা।

করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে বিএনপির ‘গাধা জল ঘোলা করে খায়’ অবস্থা হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোটের দিন বিএনপির কাউকে দেখা যায়নি। নির্বাচনে অংশ নিলেও কার্যত মাঠে ছিল না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় আকস্মিক তিস্তার পানি বি প দ সী মা র ৭০ সেন্টিমিটার উপর,দিশেহারা পানিবন্দি মানুষ

মধুপুরে বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহিদ জিয়া- ডা. জাহিদ হোসেন

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

কিশোরগঞ্জ জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী পালিত

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল জয়ী

শেরপুরের ঝিনাইগাতীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইসলামী ব্যাংকের ১১০০ কোটি টাকা আ*ত্মসাতের অভিযোগে এস আলমের ছেলেসহ ৫৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ ও স্বামীকে হত্যার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১