crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোটের বিধান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১১, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না। তবে ফিরিয়ে আনা হচ্ছে ‘না’ ভোটের বিধান। সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সানাউল্লাহ জানান, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫-এর খসড়া চূড়ান্ত হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। বরং তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তবে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সমান ভোটে পুনর্নির্বাচন
দুই প্রার্থী সমান ভোট পেলে আর লটারি নয়—সে ক্ষেত্রে পুনরায় নির্বাচন হবে।

হলফনামা ও অনুদান সংক্রান্ত বিধান
হলফনামায় দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরের মধ্যে কমিশন ব্যবস্থা নিতে পারবে এবং প্রয়োজনে সদস্য পদ বাতিল করতে পারবে। প্রার্থীরা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবেন, তবে তা অবশ্যই ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে হবে।

দলীয় প্রতীক ও নিবন্ধন
জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীদের দলীয় প্রতীকে ভোট করতে হবে। নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল বিবেচনায় এসেছে, যাদের মাঠপর্যায়ে যাচাই-বাছাই চলছে। এছাড়া ৮৩টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি পেয়েছে নির্বাচন কমিশন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজশাহীতে দুই সাংবাদিক হ’ত্যা প্রচেষ্টা মামলাটির দায়িত্ব র‍্যাবকে‌ দেয়ার দাবি সাংবাদিক নেতাদের

রাজশাহীতে দুই সাংবাদিক হ’ত্যা প্রচেষ্টা মামলাটির দায়িত্ব র‍্যাবকে‌ দেয়ার দাবি সাংবাদিক নেতাদের

কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডোমারে নেসকো লিঃ এর নির্বাহী প্রকৌশলীর অনিয়ম- অব্যবস্থাপনায় গ্রাহক ভোগান্তি চরমে

জামালপুর জেলা ও ময়মনসিংহ ব্যু্রোর তরঙ্গ নিউজ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হরিণাকুন্ডুতে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন, তৈরি হয়েছে মরণ ফাঁদ, খাদে পড়ে বৃদ্ধের মৃত্যু!

নিখোঁজের ৩ পেরিয়ে গেলেও কালীগঞ্জে মিলেনী পলিটেকনিক কলেজ ছাত্রের সন্ধান মেলেনি

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন

মহেশপুরে বাড়ি-বাড়ি দাঁড়িয়ে আছে ধানের গোলা

৩ বছরেও শেষ হয়নি ঝিনাইদহ জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ!

জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন