crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে ফিরোজ সাঁই এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতি স্মারক প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৩, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীতে মরমী শিল্পী বাংলা পপ গানের রূপকার ফিরোজ সাঁই এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১২জন গুণী ব্যক্তিকে ফিরোজ সাঁই স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে।

ফিরোজ সাঁই স্মৃতি সংসদ আয়োজিত মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফিরোজ সাঁই স্মৃতি সংসদের সভাপতি কন্ঠশিল্পী ফারুক ভুইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌর সভার তিন দশকের মেয়র ও জেলা আ’লীগের সভাপতি জননেতা দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট সাংস্কৃতিসেবী আমেরিকা প্রবাসী খতিব উদ্দিন সরকার, পৌর আ’লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনা আক্তার মনি, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম শাহ আপেল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ১২জন গুণী ব্যক্তিকে ফিরোজ সাঁই স্মৃতি স্মারক প্রদান করা হয়। তারা হলেন, সাবেক ফুটবলার আফজালুল হক, সুজাত আলী শামিম, শাহাজাদা সরকার, তাজমিনুর রহমান চৌধুরী বুলু, মোঃ জাকারিয়া, কন্ঠশিল্পী দুলাল রাজ বংশী, মুকুল সওদাগড়, মডেল ও অভিনেতা হরিমুক্তা রায় মিঠুন, কারাতে প্রশিক্ষক গায়েত্রী রানী রায়, সম্ভাবনাময় কন্ঠ শিল্পী তপন রায়, আবৃতি ও কমিডি অভিনেতা গৌরাঙ্গ শর্মা, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী দেবীচরণ রায়। শেষে ডোমার প্রত্যাশা ব্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, শিশিক্ষা মিলি চৌধুরী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধর্ষ ডা*কাতি: অ*স্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকা লুট

শৈলকুপা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ

নীলফামারীতে ড. মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল

দুর্গাপূজাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা পরামর্শ

ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাকরি/ প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা

ঝিনাইদহে পানির অভাবে সোনালী আঁশ এখন কৃষকের গলায় ফাঁস

জামালপুরে ১দিনে আরও ৫৪ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৭০

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে জমজমাট বালির ব্যবসা, নষ্ট হচ্ছে পরিবেশ