crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার নির্দেশ আইজিপির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যে কোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির বিপিএম।

আইজিপি ২৯ নভেম্বর ২০২৬, রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে এ নির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা সভায় সভাপতিত্ব করেন।

সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, “স*ন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। তিনি এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।”

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।”

পুলিশ প্রধান বলেন, ‘দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, কোন ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

আইজিপি বলেন, “তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি দায়িত্ব পালনের ক্ষেত্রে বডিওর্ণ ক্যামেরা ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত বিশেষ করে অপমৃত্যু মামলা দায়িত্বশীলতার সাথে তদন্তের নির্দেশনা প্রদান করেন। তিনি মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্তকরণ এবং তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন।

সভায় অক্টোবর, ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে একসঙ্গে ৪ শিশুর জন্ম

বিমান বিধ্বস্তের আগে নিয়ন্ত্রণ কক্ষকে যা বলেছিলেন পাইলট তৌকির

কেএমপি ডিবি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় ইউনুছ হ’ত্যার প্রধান আসামী গ্রেপ্তার

চকরিয়ায় ইউনুছ হ’ত্যার প্রধান আসামী গ্রেপ্তার

ঘোড়াঘাটে তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাটে মানসিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

মালুমঘাটে আগুনে ৭ দোকান ভস্মীভূত, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ডোমারে ঘুর্ণিঝড়ে গাছের নিচে চাপা পড়ে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু, আহত ৬

রংপুরে সিআইডি কর্তৃক ৩৯৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে দায়িত্ব ফিরে পেলেন কিশোরগঞ্জের এসপি