crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৬ নং বোকাইনগর ইউনিয়নের বাসিন্দা মোঃ মাসুদ আলম ভুইয়া একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য এবং পেশায় একজন সাংবাদিক। বয়স তেমন না হলেও সর্বদাই রয়েছে তাঁর পারিবারিক দুশ্চিন্তা। কারণ সমস্যা আর যত্নের অভাবে মানুষ তাড়াতাড়ি বুড়ো হওয়াটাই স্বাভাবিক। তিন সন্তানসহ তাঁর পরিবারে সাতজন সদস্যের ভরনপোষণ ও দুই সন্তানের পড়ালেখা এবং বাবা, মা দু’জনের অসুস্থতার জন্য খরচ তাঁর সামান্য উপার্জনের পথে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের বেশিরভাগ সময় অসুস্থ বাবা মায়ের চিকিৎসায় যে, অর্থ প্রয়োজন সেই অর্থ তাঁর উপার্জন হলেও দৈনন্দিন বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাওয়া দাওয়ায় চলে যায়। কঠিন বিপদে ধারকর্জও কেউ কাউকে দিতে চায় না। আর গরিব হলে তো কতো অসুবিধা। এমন অবস্থায় বাবা-মায়ের চিকিৎসা ও সন্তানদের পড়ালেখার খরচ কিভাবে জোগাবেন মাসুদ আলম! গ্রামে থাকার মতো ভিটেমাটি থাকলেও সেখানে নেই কোন বাসস্থান। কারণ আজকের দিনে একটি টিনের চালা ঘর তৈরি করতেও যথেষ্ট অর্থ প্রয়োজন যা তাঁর পক্ষে জোগাড় করা অসম্ভব। অপারগ হয়েই তিনি পাশ্ববর্তী মামুদনগর গ্রামে খালাতো ভাইয়ের বাড়িতে দীর্ঘদিন যাবত পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন।

মাসুদ আলম বলেন, ‘গৌরীপুর আসার আগে তিনি ঢাকায় একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ক্যামেরা ম্যানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। আর সেখান থেকে তাঁর সাংবাদিকতা শুরু হয়। নিজের জন্য আজ পর্যন্ত কারো সহযোগিতার দ্বারস্থ হননি তিনি। কিন্তু সন্তান হয়ে যদি বাবা মায়ের অসুস্থ অবস্থা থেকে শেষ রক্ষাও না করতে পারেন তবে তাঁর এই মহান পেশা সাংবাদিকতার স্বার্থকতা কোথায়। তিনি দেশের একজন নাগরিক হিসেবে জাতির সামনে তাঁর সমস্যাগুলো তুলে ধরেছেন ।

এ প্রতিবেদকের নিকট কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লূত হয়ে যান এবং বলেন, সব সন্তানই চায় তাঁর বাবা,বেঁচে থাকুক তাই চেষ্টা করতে কোন বাধা নেই ।’

তিনি আরও বলেন, ‘এখনও পৃথিবীতে বহু দানশীল ও বিবেকবান মানুষ রয়েছেন বলেই পৃথিবী আজও টিকে আছে। তাই তিনি বিত্তবান ও সুশীল সমাজের মানুষের কাছ প্রত্যাশা ব্যক্ত করেছেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মরহুম বাচ্চু চেয়ারম্যান মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

রাজনৈতিক নেতাদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

রংপুরের পীরগঞ্জে কুয়ায় পড়ে শিশুসহ নিহত-২

শৈলকুপায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

আসতাগফিরুল্লাহর আমল

আসতাগফিরুল্লাহর আমল

নাসিরনগরে যুবলীগের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

শেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ জনের কারাদণ্ড

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট