crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের গঙ্গাচড়ায় পানির স্রোতে ব্রিজের সংযোগ বিলীন, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৫, ২০২০ ১১:৫২ পূর্বাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানির স্রোতে আবারো ভেঙ্গে গেছে সংযোগ সড়ক। ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ অঞ্চলের লোকজন।
উপজেলার লক্ষীটারী ইউনিয়নের রংপুর-কাকিনা সড়ক সংযুক্ত এসকেএস বাজার-শংকরদহ সড়কে বেসরকারি সংস্থা সিএলপি নির্মিত ব্রিজের দু’পাশের সংযোগ সড়কটি এবছর বন্যায় প্রায় ১৫০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। ফলে চর শংকরদহসহ তিস্তার চরাঞ্চলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাম্প্রতিক কালে বন্যায় শংকরদহ বাঁধটি ভেঙ্গে যাওয়ার পর তিস্তার একটি চ্যানেল বের হয়ে চর ইচলি হয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা সংযোগ সড়কের সামনের সড়কটিতে আঘাত করে। ফলে সংযোগ সড়কটি ভেঙ্গে যায়। পায়ে হেঁটে কিংবা কোন যানবাহনে যেতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের। তারা বর্তমানে নৌকায় যাতায়াত করছেন।

স্থানীয় ইউপি সদস্য মোন্নাফ মিয়া বলেন, গত বছর যাতায়াতের জন্য বাঁশের ব্রিজ দেওয়া হলেও এবছর আবারও পানির স্রোতে সড়কটি ভেঙ্গে গেছে। এ কারণে লোকজন সহজে যাতায়াত করতে পারছে না। দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। নৌকাই একমাত্র ভরসা।

লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, গত বছর বন্যায় রাস্তাটির প্রায় ৫০ ফুট ভেঙ্গে যায়। এবছর আরো ১০০ ফুট ভেঙ্গে যায়। এতে পথচারীদের কষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, সিএলপি নামের একটি বেসরকারি সংস্থা ব্রিজটি নির্মাণ করে। পানির স্রোতে সেই ব্রিজের দু’পাশের মাটি ভেঙ্গে গেছে। একই জায়গায় আবারো ভাঙ্গন দেখা দেওয়ায় নতুন করে লোকজনের যাতায়াতে সমস্যা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ স’ন্ত্রাসী গ্রেফতার

ঘোড়াঘাটে নিত্যপণ্যের লাগামহীন মূল্যে দিশেহারা মানুষ

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে সুবিধাবঞ্চিতদের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান

পঞ্চগড়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানালেন নবাগত পুলিশ সুপার

ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বুড়িচং প্রেস ক্লাবের মানববন্ধন

গোবিন্দগঞ্জে আগামী ২৯ জুন থেকে আরও ৭ দিনের লকডাউন ঘোষণা

ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল

ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল

ভূমি,জলা ও বনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় এএলআরডির সাংবাদিক ওরিয়েন্টেশন