crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অভিনয়ে বাল্যবিবাহ-মাদকের ভয়াবহতা তুলে ধরলেন তরুণেরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ে অভিনয়ের মাধ্যমে বাল্যবিবাহ-মাদকের ভয়াবহতা তুলে ধরলেন একদল তরুণ-তরুণী। কখনো মাদকাসক্ত তরুণ, কখনো ইভটিজিংয়ের শিকার কিশোরী, আবার কখনো বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া মেয়ের চরিত্রে অভিনয় করে মন জয় করেছে স্থানীয়দের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এই সচেতনতামূলক আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন জাতের গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা বলেন, বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রচলিত সভা-সেমিনারের পাশাপাশি এবার অভিনয়কে সচেতনতামূলক মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে। অভিনয়ের বিভিন্ন দৃশ্যে বাল্যবিবাহের কারণে কিশোরীর শিক্ষাজীবন থেমে যাওয়া, মাদকের কারণে একজন তরুণের জীবন বিপর্যস্ত হওয়া এবং ইভটিজিংয়ের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়।

মানব কল্যাণ যুব সংগঠনের সভাপতি পারভেজ ইসলাম রাজ বলেন, সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনে স্থানীয়দেরও ব্যাপক আগ্রহ দেখা গেছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক সমস্যা দূর করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অভিনয় ও গাছ বিতরণের মাধ্যমে তরুণদের সচেতন করার এ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানব কল্যাণ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিদর্শক এবং পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা আলোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিদর্শক নিশাদুর রহমান, সভাপতি পারভেজ ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক আবু জাফর রাহাতসহ অনেকে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহে ভাতিজার লা ঠি র আ ঘা তে চাচা খু ন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

শহিদ হাদিকে হ*ত্যার নির্দেশদাতার নাম জানাল ডিবি

অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে দুই দালালসহ আটক ৫

প্রয়াত নাসিমকে নিয়ে কটূক্তি করায় বেরোবির বাংলা বিভাগের শিক্ষিকা গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় মা’দকদ্রব্য রোধকল্পে কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

হোমনায় মা’দকদ্রব্য রোধকল্পে কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত প্রথম একজনের মৃত্যু